হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ এএম

কর্তৃপক্ষের নির্দেশের পর হল ছাড়তে শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে তাদের হল ছাড়তে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিন্ডিকেটের জরুরি সভায় নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও বুধবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। 

সরেজমিন, নির্দেশনা পেয়েই ওই দিন বিকেল থেকে হলে অবস্থান করার শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে হল ছাড়তে শুরু করেন। বুধবার ভোর থেকে অন্যরাও বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। 

একাধিক শিক্ষার্থীরা জানান, নিরাপত্তার কথা ভেবে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে তারা হল ছাড়েছেন। তাদের আশা, কুয়েটে যে সঙ্কট চলছে, অচিরেই তা কেটে গিয়ে পুনরায় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরে আসবে। 

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। সংঘর্ষে ঘটনার পর থেকে শিক্ষার্থীরা ভিসি, প্রো-ভিসি ও ছাত্র পরিচালকের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন। সংঘর্ষের ঘটনার পর ১৯ ফেব্রুয়ারি সিন্ডিকেটের জরুরি সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হলেও আবাসিক হল ত্যাগের ঘোষণা ছিল না।

একাত্তর/এসি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সব ধরণের প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। একই সঙ্গে সোমবার (১৯ মে) দুপুর ১২টার মধ্যে কুয়েটে...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।  প্রজ্ঞাপেন...
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলম পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।  
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর