চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৯ পিএম

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহতরা হলেন হামিম রাফসান, জাহেদুল অভি, সাফায়েত হোসেন রাজু, আলিফ জাবেদ ও ওয়াহিদুল রহমান সুজন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ক্লাসে গিয়ে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেন কলেজ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজের অনুসারীরা। এসময় সভাপতি মাহমুদুলের অনুসারীরা বাঁধা দিলে এ নিয়ে দুই বাদানুবাদ হয়। 

তারা আরও জানান, এসময় সবুজের অনুসারী আরমান দৌড়ে আশ্রয় নেয় উদ্ভিদবিজ্ঞান বিভাগে। সেখানে তাকে মারধর করা হয়। এছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নাজমা বেগমের কক্ষও ভাংচুর করা হয় হয়। 

এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ডাকা অবরোধ স্থগিত

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের মজুমদার বলেন, চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। কি কারণে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। 


একাত্তর/জো 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জুলাই আন্দোলন চলার সময়ে (১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত) শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম এবং...
গণপিটুনির শিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর