প্রযুক্তি ও কৃষিসহ চার পাবলিক বিশ্ববিদ্যালয় আসছে

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৬:২৬ পিএম

দেশে নতুন করে আরও চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বিশ্ববিদ্যালয়গুলো হলো- নাটোরে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়। 

এর মধ্যে প্রথম ৩টি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনের ওপর মতামত দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে। 

এ ছাড়া শরীয়তপুরের শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন-২০২২ প্রমিতকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

প্রতিবেদনের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। 

এর মধ্যে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।


একাত্তর/এআর

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা। অন্তত ৯টি নামী-দামি বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করে দিয়েছে। ফিন্যান্সিয়াল...
বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা।
ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং কিছু শিক্ষার্থী।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট প্রদান প্রক্রিয়াকে সহজীকরণ এবং নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ তৈরি করা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর