পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা চালু করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১২:০৮ পিএম

পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা চালু করার কথা ভাবছে জাতীয় বিশ্ববিদ্যালয় এমনটাই জানালেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।

শুক্রবার (২১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপাচার্য।

অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমানোর চেষ্টা করছি। এজন্য একাডেমিক ও ফিজিক্যাল মাস্টারপ্ল্যান দরকার। 

সব ডিসিপ্লিনের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা চালুর কথা ভাবছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই কর্মসূচীর অংশ হিসেবে চারটি সভা করে খসড়া তৈরী করা হয়েছে। একাডেমিক মাস্টার প্ল্যানের অংশ হিসেবে ১টি কোর্সের কনটেন্ট তৈরী করা হয়েছে বলেও জানান উপাচার্য। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, আগামী বছরের শুরুতে চালু হবে এই কোর্স। তিনি বলেন, 'অনান্য পাবলিক ও প্রাইভেটের শিক্ষার্থীরা এখানে কোর্স করতে পারে।'

বেসরকারী কলেজের গভানিংবডির কিছু সংকট আছে উল্লেখ করে উপাচার্য বলেন, অধিকাংশ সরকারী কলেজ গর্ভানিংবডি চায় না। এখন ৩৫ লাখ শিক্ষার্থী আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে আর নতুন করে অনার্সের অনুমোদন দেওয়া হবে না।


একাত্তর/এআর

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
অটোপাশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে আবারও হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও হতাহতের ঘটনায় সারাদেশে শোক দিবস পালিত হচ্ছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর