প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১২:৩৪ পিএম

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফল আজ (বুধবার) দুপুরে প্রকাশ করা হবে। ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩২ হাজার শিক্ষক নিয়োগের কথা বলা হলেও শূন্য পদ আরও পাঁচ হাজার বাড়িয়ে মোট ৩৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে রোববার (১১ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছিল।

সূত্রটি জানায়, নতুন করে আরও পাঁচ হাজারের মতো শিক্ষক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শূন্য পদের সংখ্যা আরও বেশি। ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত শূন্য পদ ধরে এ ধাপে নিয়োগ দেওয়া হবে।

এর আগে সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে এ সংখ্যা কমিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। এতে আন্দোলনে নামেন চাকরিপ্রার্থীরা।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরবর্তী সময়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সব শূন্যপদে নিয়োগ দিতে বলা হয়। তার ভিত্তিতে মন্ত্রণালয় শিক্ষক নিয়োগের জন্য পদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে দেয় ফল প্রকাশ।

আরও পড়ুন: ক্রোয়েট ঋণ শোধ করে ফাইনালে আর্জেন্টিনা

২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন মোট ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। 


একাত্তর/এসি

অনেক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগসহ নানা অসংগতি সামলে দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
চিকিৎসা, আইনশৃঙ্খলারক্ষা, গণমাধ্যমসহ জরুরি পেশায় টানা কর্মবিরতির মাধ্যমে দাবি আদায় যেমন অগ্রহণযোগ্য তেমনই শিক্ষা প্রতিষ্ঠানের কোন একটি গোষ্ঠীর দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতি পালন অনৈতিক কিনা সে...
প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সবখানেই ছাত্রীরা এগিয়ে যাচ্ছে। এর মধ্যে বড় অগ্রগতি দেখা যাচ্ছে মাধ্যমিক স্তরে। এখানে প্রায় প্রতিবারই নিজেদের গড়া রেকর্ড ভাঙছে ছাত্রীরা।
এক ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর