রেসিডেনসিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৭:১৩ পিএম

শুরু হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩।

বুধবার (১৮ জানুয়ারি)  রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা শুরু হয়। 

কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

শুভেচ্ছা বক্তব্য অধ্যক্ষ ছাত্রদেরকে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। 

কলেজের জুনিয়র পর্যায়ের তিনটি হাউস এবং সিনিয়র পর্যায়ের চারটি হাউস বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ  করবে। 

এছাড়া তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা শ্রেণিভিত্তিক বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ  করবে। 

আগামী ২৫ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ বর্ণাঢ্য আয়োজন শেষ হবে।


image


একাত্তর/এআর

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর