পাশের হার ও জিপিএ-৫ এগিয়ে মেয়েরা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৩ পিএম

২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশে এবার পাশের গড় ৮৫ দশমিক ৯৫ শতাংশ। তবে এবার পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ অর্জনে ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা।

ফল বিশ্লেষণে দেখা গেছে, এবার উচ্চ মাধ্যমিকে ছেলেদের পাশের হার ৮৪ দশমিক ৫৩। অপরদিকে মেয়েদের পাশের হার ৮৭ দশমিক ৮৪।

আরও বড়ো একটি ব্যবধান দেখা গেছে জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও। এবার ৮০ হাজার ৫৬১ ছাত্র জিপিএ-৫ পেলেও মেয়েদের ক্ষেত্রে এর সংখ্যা ৯৫ হাজার ৭২১। অর্থাৎ ছেলেদের চেয়ে ১৫ হাজার ১৬০ মেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছে।

আরও পড়ুন: সবচেয়ে বেশি জিপিএ-৫ ঢাকায়, পাশের হারে এগিয়ে মাদরাসা

এ বছর অংশগ্রহণকারী মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ছয় লাখ ৯ হাজার ৫২২ এবং ছাত্রী পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৫। তাদের মধ্যে পাঁচ লাখ ১৫ হাজার ২৪৪ ছাত্র এবং চার লাখ ৯৬ হাজার ৭৪৩ জন ছাত্রী পাস করেছেন। 


একাত্তর এসি

দেশের চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে বিরূপ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালু রাখার যৌক্তিকতা স্পষ্ট করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
২০২৫ সালের এইচএসসি–আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে শিক্ষাবোর্ড।
চলতি বছরের এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হবে শুক্রবার থেকে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর