এইচএসসি ও সমমানে ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৮ পিএম

২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশে এবার পাশের গড় ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫০টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষাপ্রতিষ্ঠান দিনাজপুর শিক্ষা বোর্ডে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফল সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

এসময় জানানো হয়, ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় মোট ৯ হাজার ১৩৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এরমধ্যে এক হাজার ৩৩০টি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করলেও ৫০টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।

এর মধ্যে দিনাজপুর শিক্ষাবোর্ডে সবচেয়ে বেশি ফেল করা প্রতিষ্ঠান রয়েছে ১৩টি। এছাড়া রাজশাহীতে ৯টি, ঢাকায় আটটি, যশোরে ছয়টি, কুমিল্লায় পাঁচটি এবং ময়মনসিংহে তিনটি প্রতিষ্ঠানে সবাই ফেল করেছেন।

আরও পড়ুন: সবচেয়ে বেশি জিপিএ-৫ ঢাকায়, পাশের হারে এগিয়ে মাদরাসা

এছাড়া চারটি মাদরাসা ও দুইটি টেকনিক্যাল প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছেন।

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলছেন, এবার সব বিষয়ে পরীক্ষা হওয়ায় পাশের হার কমেছে, বেড়েছে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যাও।

শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নেওয়া কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।


একাত্তর/এসি

দেশের চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে বিরূপ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালু রাখার যৌক্তিকতা স্পষ্ট করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
২০২৫ সালের এইচএসসি–আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে শিক্ষাবোর্ড।
চলতি বছরের এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হবে শুক্রবার থেকে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর