রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ফিরেছে চেনা কোলাহলে

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০১:৫৫ পিএম

আবারো চিরচেনা রূপে ফিরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় দুই দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (১৪ মার্চ) থেকে একাডেমিক কার্যক্রমে ফিরে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্লাস ও পরীক্ষা চলছে যথারীতি। 

ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ক্যাম্পাস ফিরেছে কোলাহল। বিশ্ববিদ্যালয়ের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়কেও স্বাভাবিক হয়েছে যান চলাচল। সকাল থেকে ক্যাম্পাসের সব দোকানপাট খুলতে শুরু করে। টুকিটাকি ও পরিবহন চত্বরের দোকানগুলোয় ফিরেছে শিক্ষার্থীদের কোলাহল।

বিভিন্ন বিভাগ সরেজমিনে ঘুরে দেখা গেছে, শিক্ষকরা ক্লাসে ফিরেছেন। ক্লাসে শিক্ষার্থীদের ভিড় চোখে পড়ার মতো। কোনো কোনো বিভাগে পরীক্ষাও অনুষ্ঠিত হতে দেখা যায়। শিক্ষার্থী বলছেন, দু’দিন পর ক্লাসে ফিরতে পেরে ভালো লাগছে। ক্যাম্পাস আগের পরিবেশ ফিরে পেয়েছে।

এক শিক্ষার্থী বলেন, আমরা অনেক দূর-দূরান্ত থেকে পড়াশোনা করতে আসি। আমরা চাই ক্যাম্পাস সব সময় শান্ত থাকুক। তবে আমাদের সঙ্গে স্থানীয়রা ও পুলিশ যেটা করেছে তা কখনোই ঠিক করেনি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, পরিস্থিতি খারাপ থাকায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। মঙ্গলবার থেকে আবার সবকিছু স্বাভাবিক। ক্যাম্পাস স্বাভাবিক ও নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

এদিকে সংঘর্ষের ঘটনার তিনদিন পর আন্দোলন কর্মসূচি স্থগিত করায় ঢাকা-রাজশাহী মহাসড়ক স্বাভাবিক হয়েছে। চলছে দূরপাল্লার বাস। সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এমন চিত্র দেখা গেছে।

শনিবারৱ সন্ধ্যায় বাসের ভাড়া নিয়ে সুপারভাইজার ও হেলপারের সঙ্গে বাগবিতণ্ডা হয় এক রাবি শিক্ষার্থীর। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছুঁড়ে ও লাঠিপেটা করে। এতে আহত হয় শতাধিক শিক্ষার্থী।


একাত্তর/এআর

শিক্ষাব্যবস্থায় বড়ো ধরনের পরিবর্তনের আভাস দিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে শুধু পরীক্ষাকেন্দ্র নয়, এখন থেকে শ্রেণিকক্ষও নজরদারির আওতায় আনা হবে। একই...
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা। অন্তত ৯টি নামী-দামি বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করে দিয়েছে। ফিন্যান্সিয়াল...
বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা।
ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং কিছু শিক্ষার্থী।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর