শ্রেণিকক্ষেও বসছে সিসি ক্যামেরা, ‘হেলপার’ দিয়ে খাতা দেখা বন্ধে হুঁশিয়ারি

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পিএম

শিক্ষাব্যবস্থায় বড়ো ধরনের পরিবর্তনের আভাস দিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে শুধু পরীক্ষাকেন্দ্র নয়, এখন থেকে শ্রেণিকক্ষও নজরদারির আওতায় আনা হবে। একই সঙ্গে পরীক্ষকদের বদলে ‘হেলপার’ দিয়ে খাতা দেখার অনিয়ম রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিক্যার কলেজ মিলনায়তনে রাজশাহী শিক্ষা বোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অনেক পরীক্ষক নিজে খাতা না দেখে ‘হেলপার’ দিয়ে খাতা মূল্যায়ন করান। এই প্রবণতা বন্ধ করতে এখন থেকে পরীক্ষার খাতার নমুনা সংগ্রহ করে যাচাই করা হবে। খাতা দেখা ঠিকমতো হয়েছে কি না, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া নকলের ধরন এখন ‘ডিজিটাল’ হয়ে গেছে উল্লেখ করে তিনি জানান, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ নকল চক্র থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনসংখ্যাকে দেশের বোঝা হিসেবে না দেখার আহবান জানিয়ে ড. মিলন বলেন, জনসংখ্যা অভিশাপ নয়। শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের মধ্য দিয়ে দেশের তরুণ জনসংখ্যাকে যোগ্য জনশক্তিতে রূপান্তর করতে হবে।

তিনি জানান, যারা পড়াশোনা করতে আগ্রহী সরকার তাদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিবে, তবে যারা পড়ালেখা বাদ দিয়ে শুধু ‘টিকটক’ করে বেড়ায় তাদের নিয়ে সরকারের বিশেষ কোনো চিন্তা নেই।

জেলা পর্যায়ের সরকারি উচ্চবিদ্যালয়গুলোর মানোন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের (ডিসি) সন্তানরা সাধারণত ঢাকায় পড়াশোনা করে। কিন্তু জেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়াতে জেলা কর্মকর্তাদের সন্তানদের স্থানীয় জিলা স্কুলেই পড়াশোনা করার বাধ্যবাধকতা থাকা উচিত।

রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র সচিব ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

একাত্তর/এসি
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবিলম্বে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার...
রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার ফিফটি লেট পোবেডি-তে চড়ে উত্তর মেরু অভিযানে অংশ নিচ্ছেন রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র মো. মালেকুল সালেহীন (প্রত্যয়)। 
সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর