প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি জানালো ঢাবির শিক্ষার্থীরা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১০:৫৮ পিএম

দেশের স্বাধীনতাকে কটাক্ষ করার অভিযোগে প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি জানালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে প্রথম আলোর নিবন্ধন বাতিল ও সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে জড়ো হন শিক্ষার্থীরা। 

ঐক্যবদ্ধ ছাত্র সমাজের ব্যানারে তারা সেখান থেকে মৌন মিছিল নিয়ে টিএসসির রাজু চত্বর ঘুরে শাহবাগে আসেন। সেখানে এক সমাবেশে শিক্ষার্থীরা জানায়, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা দিবসে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে হেয় করতেই প্রথম আলো নেতিবাচক সংবাদ প্রকাশ করেছে। 

এদিকে শাহবাগে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও আরেকটি প্রতিবাদের আয়োজন করে।


একাত্তর/এআর

সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর