ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সব পাঠ্য বইয়ের সংশোধনী চূড়ান্ত

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০১:১২ পিএম

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সব পাঠ্য বইয়ের সংশোধনী চূড়ান্ত হয়েছে। রোজার মধ্যেই বইয়ের এসব সংশোধনী স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড।

শনিবার থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের অষ্টম ও নবম শ্রেণির পাণ্ডুলিপি তৈরির কাজও। যা শেষ হবে জুনে।

বছরের শুরুতেই ধরা পড়ে বইয়ের ভুল। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে দেয়া হয় নতুন শিক্ষাক্রমের বই। বলা হয় ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান অনুশীলন পাঠ আর ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান; এই তিন বই সংশোধ হবে।

তবে পাঠ্যপুস্তক বোর্ড জানালো তিনটি নয়, নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সব বইয়েরই ভুল ও অসংগতির সংশোধনী দিচ্ছেন তারা।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন, পরবর্তী বছরে যে বইগুলো ছাপা হবে, তার পাণ্ডুলিপি চূড়ান্ত করার আগেই সংশোধনীর কাজগুলো করি আমরা। মূলত বানান ভুলগুলো।

এরিমধ্যে বইয়ের ভুল নিয়ে গঠিত শিক্ষামন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি একটি প্রতিবেদন দিয়েছে। ভাষাগত ভুল ঠিক করার পাশাপাশি বয়স অনুযায়ী পাঠ্যক্রম তৈরির পরামর্শও দিয়েছে কমিটি।

পাঠ্যবই সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির সদস্য সচিব ড. মোনালিসা খান বলেন, আনন্দদায়ক ও সুখপাঠ্য করতে আমরা পরামর্শ দিয়েছে। যে, সংশোধনীর সময় যেন বিষয়গুলো খেয়াল রাখা হয়।

এনসিটিবি বলছে, প্রত্যাহার করা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ্য বই ২০২৪ সালে আর থাকছে না। আগামীতে শিক্ষার্থীরা কেবল অনুশীলন পাঠ বইটি পাবে।

আরও পড়ুন: ইউএনও’র ক্ষমতা কমিয়ে দেয়া হাইকোর্টের রায় স্থগিত

এ বিষয়ে মশিউজ্জামান বলেন, ওই দুটো বই আর শিক্ষার্থীরা পাচ্ছে না। ওই বই দুটোর যে যে অংশ নিয়ে আপত্তি আছে, সেগুলো সংশোধন করে মূল বইয়ের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।

আগামী ৮ এপ্রিল থেকে নতুন শিক্ষাক্রমের আদলে অষ্টম ও নবম শ্রেণীর বই লেখার কাজও শুরু হবে।

একাত্তর/আরএ

নানা আলোচনার মধ্যে নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।
বছরের পাঁচ মাস পরে ক্লাস সেভেনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আলোচিত শরীফ-শরীফা গল্পটি না রাখার সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। কমিটির পর্যবেক্ষণে গল্পের ১৯টি শব্দ সমাজব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ নয়।
নতুন শিক্ষাক্রমে চালু হওয়া জাতীয় পাঠ্যপুস্তকের নবম শ্রেণির বিজ্ঞান বিষয়ে অনুসন্ধানী পাঠ্য বইয়ের কিছু অধ্যায় ভিনদেশি উৎস বিভিন্ন ব্লগ ও কোচিং সেন্টারের ওয়েবসাইট থেকে নকল করার অভিযোগ উঠেছে।
একটি স্বার্থান্বেষী গোষ্ঠী মিথ্যা তথ্য পরিবেশন ও ভুল ব্যাখ্যা দিয়ে নতুন জাতীয় শিক্ষাক্রম নিয়ে জনমনে বিরূপ মনোভাব সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর