নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৬:৫৯ পিএম

নানা আলোচনার মধ্যে নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।
শিক্ষা মন্ত্রণালয়ে সোমবার অনুষ্ঠিত এনসিসিসির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

ছোটখাটো কিছু পরিবর্তন ছাড়াই খসড়াতে তেমন বড় ঝড় পরিবর্তন নেই বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মো. মশিউজ্জামান।

তিনি বলেন, আমরা যেভাবে প্রস্তাব করেছিলাম, আগে যা যা ছিল, সেভাবেই থাকছে। ছোটোখাটো কিছু সংশোধনী সহ মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হয়েছে।

প্রস্তাবিত কাঠামো এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী পরীক্ষা পদ্ধতি নিয়ে এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানান মশিউজ্জামান। বলেন, শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে ৬৫ শতাংশ লিখিত এবং ৩৫ শতাংশ কার্যক্রমভিত্তিক থাকছে।

এর মানে হলো চূড়ান্ত অনুমোদনের ফলে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের ওয়েটেজ হচ্ছে ৬৫ শতাংশ। আর কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ ৩৫ শতাংশ। আর মূল্যায়নের ক্ষেত্রে কার্যক্রম বলতে সহজে বললে হাতে-কলমে কাজ।

গত ফেব্রুয়ারিতে মূল্যায়ন পদ্ধতির খসড়া প্রণয়ন করে এনসিটিবি। শিক্ষা মন্ত্রণালয়েও উপস্থাপনের পরে শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে নতুন কমিটি গঠন করে মন্ত্রণালয়।

সেই কমিটির সুপারিশের ভিত্তিতে আবারও সংশোধন করে এনসিটিবির বোর্ড সভায় সেটি অনুমোদন দেওয়া হয়। এরপর পাঠানো হয় এনসিসিসির সভায় উপস্থাপনের জন্য। 

আরবি
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে এবং ভুয়া মোবাইল নম্বর থেকে অর্থ দাবির একটি প্রতারক চক্র সক্রিয় হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছে...
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর্থিক অনিয়ম রোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই তাদের পুরনো শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়...
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ছয় দফা দাবি আগামী ২২ নভেম্বর বিকেলের মধ্য আদায় না হলে ২৩ নভেম্বর ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোটের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর