ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ে চার শতাধিক ভুল সংশোধন

আপডেট : ০১ মে ২০২৩, ০৯:১৪ পিএম

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকে ৪০০টিরও বেশি ভুল সংশোধন করেছে।

এনসিটিবি গত শুক্রবার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক এসব সংশোধন প্রকাশ করেছে।

এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান জানান, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনে এসব পরিবর্তন আনা হয়েছে। বইয়ের চার শতাধিক স্থানে যে সংশোধনী আনা হয়েছে, তার প্রায় ৯৯ শতাংশই ছিল করণিক ভুল বা প্রিন্টিং মিসটেক।

তিনি আরও বলেন, কিছু সংশোধনী আনা হয়েছে যা ছিল- কম্পিউটার আপরেটিংয়ের বা গ্রাফিক্সের সমস্যা, সবগুলোই প্রায় এ ধরনের। অল্প কিছু সংশোধনী আনা হয়েছে, যেগুলোতে শব্দ প্রয়োগের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে, সে বাক্যগুলো ভুল নয়, শব্দের গঠনগত মান ঠিক রেখে মাধুর্যপূর্ণ করার জন্য কিছু বাক্যকে পরিবর্তন করা হয়েছে। কিছুস্থানে অসঙ্গতি ছিল তা সংশোধন করা হয়েছে।

এনসিটিবির সদস্য বলেন, ষষ্ঠ শ্রেণির সমাজবিজ্ঞানে উপযোগী কি না এমন কিছু বিষয় ছিল তা আমরা বাদ দিয়েছি। সেগুলো যে ভুল ছিল তা নয়, গ্রহণযোগ্যতার বিষয়ে একটা বিতর্ক ছিল, সেসব পরিহার করা হয়েছে।

অধ্যাপক মশিউজ্জামান বলেন, এর আগে মুদ্রিত পাঠ্যপুস্তকের সংশোধন করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কারণে সংশোধন করতে গিয়ে যে ধরনের ত্রুটি দেখা গিয়েছে তা বড় কোন ত্রুটি বা ভুল নয়। আশা করছি ভবিষ্যতে ত্রুটিমুক্ত পাঠ্যপুস্তক মুদ্রণ করা হবে।

তিনি বলেন, পাঠ্যপুস্তকগুলো সংশোধন করতে গিয়ে সামাজিক মাধ্যমসহ যতরকম আলোচনা সমালোচনা হয়েছে, সবই আমরা সংগ্রহ করেছি। সংশোধনের আগে ত্রুটি খুঁজে বের করতে গঠিত কমিটি ষষ্ঠ ও সপ্তম এই  দুই শ্রেণির ইংরেজি ও বাংলা সংস্করণের মোট ৪৮টি বই পর্যালোচনা করেছে।

আরও পড়ুন: ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

প্রত্যেকটি বিষয়ে ৬ জন করে বাইরের বিশেষজ্ঞকে ৩দিনের একটা ওয়ার্কশপে আমন্ত্রণ জানানো হয়। তারা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকের সংশোধনে কাজ করেছেন। বিশেষজ্ঞরা এই দুই শ্রেণির বই আগাগোড়া পড়ে তাদের মতামত ও পরামর্শও দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এরপর গত মার্চ মাসের ১৫ ও ১৬ তারিখ একজন শিক্ষা কর্মকর্তা ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষককে দেশের ২৬টি জেলায় ৫৩টি স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনে পাঠানো হয়েছিল। তারা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে পাঠ্যবই সম্পর্কে তাদের মূল্যায়ন জানতে চেয়েছেন বলেও তিনি জানান।


একাত্তর/আরবিএস  

দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে।
পাঠ্যবইয়ের পাতা ছিঁড়ে আলোচনায় আসা ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিতে না রাখার কারণ ব্যাখ্যা করে বিবৃতি প্রকাশ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। 
আগামী শিক্ষাবর্ষে বই ছাপাতে কোন ধরনের সংকট কিংবা সমস্যা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার চাঁদপুর সার্কিট হাউজে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের...
দেশব্যাপী চলমান তীব্র তাপদাহের কারণে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধের পর এবার মাধ্যমিকেও বন্ধের ঘোষণা এলো।বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর