ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

আপডেট : ০১ মে ২০২৩, ০৮:২৩ পিএম

জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুসারে, আগামী ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা, অর্থাৎ কুরবানির ঈদ হতে পারে বলে আশা করা হচ্ছে। ফলে ২৭ জুন আরাফাতের দিন পালন করা হবে। 

সোমবার (১ মে) সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঈদুল আজহা বিশ্বব্যাপী পালিত মুসলমানদের একটি প্রধান ধর্মীয় এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার সময় বিশ্বব্যাপী মুসলমানরা প্রার্থনা ও দাতব্য কাজে নিয়োজিত হন এবং পশু কুরবানি দেন।

অন্যদিকে আরাফাতের দিন বিশ্বের বিভিন্ন দেশের হজ পালনকারী মুসলমানরা মক্কার বাইরে অবস্থিত আরাফাত ময়দানে জড়ো হন এবং হজের অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করেন। 

আরও পড়ুন: দেশের মানুষের শান্তির জন্য বিদেশ গেছেন প্রধানমন্ত্রী: কাদের

ইসলামিক ক্যালেন্ডারের ১২তম এবং শেষ মাস জিলহজের দশম দিনে ছুটির দিন পড়লেও, ছুটির সঠিক তারিখটি বছরে বছরে পরিবর্তিত হয় এবং নতুন চাঁদ দেখার মাধ্যমে নির্ধারিত হয়। সৌদি আরবের পবিত্র শহর মক্কার বার্ষিক হজও একই মাসে অনুষ্ঠিত হয়।

তবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত হজ ও ঈদুল আজহার তারিখ পরিবর্তন হতে পারে।


একাত্তর/আরবিএস 

৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
উপসাগরীয় দেশগুলোতে হামলার আতঙ্ক এবারের ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে। বহুবছর ধরে নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত এই দেশগুলো এখন হামলা-পাল্টা হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
আর কিছুক্ষণ পর আকাশে জ্যোতি ছড়াতে চলেছে এ বছরের সবচেয়ে বড় চাঁদ। চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে আজ। বছরের তিনটি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়।
ঈদুল ফিতর কবে পালিত হবে, এমন প্রশ্ন এখন মুসলিম বিশ্বের সবার মুখে মুখে। এই আবহে সবার আগে সেটি ঘোষণা করলো প্রাচ্যের দেশ অস্ট্রেলিয়া।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর