প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারির ফল প্রকাশ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম

২০২৪ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে তিন লাখের বেশি শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে সরকারি স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে এক লাখ ৩৯ জন শিক্ষার্থী। আর বেসরকারি স্কুলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে দুই লাখ পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী। একই সঙ্গে অপেক্ষমাণ তালিকাও করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণদের ভর্তির সুযোগ দেওয়া হবে।

দ্বৈবচয়ন পদ্ধতিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা এ ফল স্কুলপ্রধানদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীরা কে, কোনো স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে, সেটা আবেদনের সময় তাদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় এ লটারির উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

যেভাবে ফল জানা যাবে

শিক্ষার্থী ও অভিভাবকরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন। ওয়েবসাইটে ফলাফল দেখতে https://gsa.teletalk.com.bd-এ লিংকে প্রবেশ করতে হবে। আর এসএমএসে ফল পেতে GSA লিখে স্পেস দিয়ে Result লিখে স্পেস দিয়ে User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে শিক্ষার্থী জেনে যাবে, সে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে। 

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী জানান, ৬৫৮ টি সরকারি ও তিন হাজার ১৮৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন আবেদশ শুরু হয় ২৪ অক্টোবর। 
দুই পর্যায়ে প্রথম থেকে নবম পর্যন্ত মোট ১০ লাখ ৬০ হাজার ৯ শূন্য আসনের বিপরীতে আবেদন পড়ে আট লাখ ৭৩ হাজার ৭৯২টি। 

ভর্তি কোন যুদ্ধ নয় বরং ভর্তি অধিকার মন্তব্য করে শিক্ষা উপমন্ত্রী বলেন, রেডিমেড ভালো শিক্ষার্থীদের চাওয়ার ওপর লাগাম দেওয়া সম্ভব হয়েছে লটারি পদ্ধতির কারণে। রেডিমেড ভালো শিক্ষার্থী নিলে শিক্ষকের দায়িত্ব কি?

ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি না করালে এবং এ পদ্ধতিতে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো অনিয়ম করলে প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে এমপিও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষা উপমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্য ডা. দীপু মনি জানান, পছন্দ তালিকায় না থাকায় অনেক সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও সব আসন পূর্ণ করা যায়নি। পরে অপেক্ষমাণ তালিকা প্রকাশ করে শূন্য আসনে মনোনয়ন দেওয়া হবে।

তিনি আরও জানান, এবার সহোদর কোটার বিষয়টি যুক্ত করা হয়েছে। নতুন শিক্ষাক্রম ও এই ভর্তিপ্রক্রিয়া একে অপরের পরিপূরক। এক লাখ ১৮ হাজার আসনের বিপরিতে সরকারি স্কুলে আবেদন পড়েছে পাঁচ লাখের বেশি।

শিক্ষামন্ত্রী বলেন, এবার বই উৎসব পহেলা জানুয়ারি না হয়ে নির্বাচন পরবর্তী হতে পারে। নতুন শিক্ষাক্রমে উপকরণে নামে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অর্থ নিতে পারবেনা। উপকরণ হিসেবে বার বার ব্যবহার করা যায় এমন উপকরণ ব্যবহারের নির্দেশ রয়েছে।

একাত্তর/এসি
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ হাজার ২৮১ জন...
আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট ২৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও...
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের জন্য বিসিএস-এ টেক্সটাইল ক্যাডার চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর