এইচএসসি পরীক্ষা: কেন্দ্রে সিসি ও বাইরে পুলিশের বডি ওর্ন ক্যামেরা

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম

আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট ২৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ করতে এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা এবং দায়িত্বরত পুলিশের কাছে ‘বডি ওর্ন’ ক্যামেরা থাকবে।

বুধবার (১ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, পরীক্ষায় কোনো কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পরীক্ষার খাতা মূল্যায়ন নিবিড়ভাবে যাচাই করা হবে এবং কোনো পরীক্ষকের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মিললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দেশের কোথাও প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে পরীক্ষা নেওয়ার বিষয়ে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।

এইচএসসি পরীক্ষা ২০২৬

৯টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থী: ১০ লাখ ৬৯ হাজার

  • ছাত্রী: ৫ লাখ ৭৭ হাজার
  • ছাত্র: ৪ লাখ ৯২ হাজার

পরীক্ষার্থী বেড়েছে ১৪ হাজার

মাদ্রাসা বোর্ডে পরীক্ষার্থী: ৯৩ হাজার

  • ছাত্র: ৫২ হাজার
  • ছাত্রী: ৪১ হাজার

পরীক্ষার্থী বেড়েছে ৬ হাজার ৮০০

কারিগরি বোর্ডে পরীক্ষার্থী: ১ লাখ ৮ হাজার

  • ছাত্র: ৭৭ হাজার ৫৫২
  • ছাত্রী: ৩০ হাজার ৪৪৮

পরীক্ষার্থী কমেছে ১৬৪৭ জন

শিক্ষকদের কোচিং বাণিজ্যের বিষয়ে কঠোর বার্তা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকরা বাইরে কোনো বাণিজ্যিক কোচিং করাতে পারবেন না। তবে নিয়ম মেনে তারা নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং করাতে পারবেন। ঝরে পড়া রোধে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি পুনর্ব্যক্ত করেন যে, ২০২৮ সাল থেকে দেশে নতুন শিক্ষা কারিকুলাম (শিক্ষাক্রম) চালু করা হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন সাংবাদিক সম্মেলনে আশা প্রকাশ করে বলেন, সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষাও সম্পূর্ণ নকল ও প্রশ্নফাঁসমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। এসএসসিতে আমরা যেভাবে নকল ও প্রশ্নফাঁসের অনিয়মের চক্রকে ভেঙে দিয়েছি, এইচএসসি পরীক্ষাও ঠিক তেমনি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

একাত্তর/এসি
সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে...
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট...
প্রায় ১০ ঘণ্টা রাজপথ অবরোধ ও আন্দোলনের পর পরীক্ষাস্থগিতসহ তিন দফা দাবি জানিয়ে অবশেষে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীসহ দেশের বিভিন্ন...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বুধবার (১৫ জুলাই) ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
সরকারি চাকরি শুধু একটি পেশা নয়; এটি জনগণের সেবা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর