অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের আঁকা ছবি দিয়ে ক্যালেন্ডার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম

মুনফ্লাওয়ার স্কুল ফর অটিজমের ছাত্র ছাত্রীদের আকাঁ ছবি দিয়ে তৈরি ২০২৪ সালের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন করা হয়েছে।

মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশন ৫ ডিসেম্বর ফাউন্ডেশন প্রাঙ্গনে ২০২৪ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। মুনফ্লাওয়ার স্কুল ফর অটিজম এর ছাত্র ছাত্রীদের আকাঁ ছবি দিয়ে ক্যালেন্ডারটি তৈরি করা হয় যার উদ্দেশ্য মূলধারার সমাজে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের মেধা ও দক্ষতার মূল্যায়ন এবং অটিজম বিষয়ে সমাজে ইতিবাচক ধারণা সৃষ্টি করা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাফাত ফারুক, জনাব মোঃ আফরোজ জলিল, জনাব মারুফ আহমেদ, ডাঃ মোশারাত সাবহা, জনাব মোঃ আরিফ রাহয়ান মাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নকিব খান, চেয়ারম্যান, মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাঃ সিরাজী মুনিরা চৌধুরী, সচিব, সৈয়দা শামীমা আক্তার,  কোষাধ্যক্ষ,  মিসেস হাসিনা পারভীন খান, কার্যনির্বাহী সদস্য, মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশন,  ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মফিজুল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সদস্য জনাব মাহাবুবুর রহমান, মিসেস মাসুরা বেগম, মিসেস শাহনাজ পারভীন, মিসেস তানিয়া সুলতানা, মিসেস নাজমুন নাহার ,আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক ও অভিভাবকরা।

অতিথিরা মুনফ্লাওয়ার স্কুল ফর অটিজমের শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশন ২৩ ডিসেম্বর ২০২২-এ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তির অভিভাবকদের সম্মিলিত উদ্যোগে গড়ে উঠে। ২০২২ সালে অভিভাবকদের সম্মিলিত উদ্যোগে মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশন কার্যক্রম শুরু করলেও এই ফাউন্ডেশনের সাথে জড়িত ব্যক্তিবর্গ ১৯৯৮ সাল থেকে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের উন্নয়নে  বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 

মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের মূল লক্ষ্য অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের বিশেষ শিক্ষা, প্রশিক্ষণ, ক্ষমতায়ন এবং পুনর্বাসন ।

এআর
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর