ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০১ পিএম

সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘টেকস্প্রেকট্রা ২.০’ নামের রোবটিক্স ইভেন্ট। 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রোবটিক ক্লাবের তত্ত্বাবধানে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স এই রোবটিক্স ইভেন্টের আয়োজন করে, যেখানে পাঁচশর বেশি শিক্ষার্থী অংশ নেয়। রোবট বানানো ও প্রোগ্রামিং নিয়ে শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান এই আয়োজনে। অনুষ্ঠান শুরু হয় আইডিয়া কম্পিটিশিনের মাধ্যমে। শিক্ষার্থীরা এখানে রোবটিক প্রযুক্তি নিয়ে তাদের উদ্ভাবনী চিন্তাগুলো তুলে ধরেন। 

রোবটিক প্রযুক্তি প্রদর্শনের এই আয়োজনে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে ‘সকারবট’ ও ‘লাইন-ফলোয়িং রোবট রেস’ নামের প্রতিযোগিতা দুটি। শিক্ষার্থীদের বানানো রোবটগুলো এই প্রতিযোগিতায় দ্রুততার সাথে নির্ভুলভাবে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। রোবটের এমন আচরণ মোহিত করে উপস্থিত দর্শকদের।

সবচেয়ে বেশি গোল করার জন্য ‘সকারবট’ নামের গেমটিতে একটি বল নিয়ে লড়াই করে বেশ কয়েকটি রোবট। অন্যদিকে, অত্যন্ত উত্তেজনাপূর্ণ লাইন-ফলোয়িং রোবট রেসে সবার আগে ফিনিশ লাইনে পৌঁছাতে দৌড়ায় আরও কয়েকটি রোবট। মাত্র ৩ সেন্টিমিটার প্রস্থের একটি ট্র্যাকে এই প্রতিযোগিতায় নামে রোবটগুলো।

মূলত, নতুন ধরনের রোবট তৈরি করে অগ্নি-নির্বাপণ ও যাতায়াত ব্যাবস্থায় নানা সমস্যা সমাধান করতে টেকস্পেকট্রা ২.০ আয়োজন করা হয়। ইনিফিনিক্সের মাধ্যমে এমন একটি উদ্ভাবনী প্লাটফর্ম পায় আগ্রহী ও উদ্যোগী শিক্ষার্থীরা। বাংলাদেশের গেমিং ও রোবটিকস ইন্ডাস্ট্রির সম্ভাবনাময় ভবিষ্যতের ইঙ্গিতও পাওয়া যায় এই সফল আয়োজনের মাধ্যমে।

এআর
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর