স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত শনিবার 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০২:৪৫ পিএম

চলমান তাপপ্রবাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্কুল-কলেজ খোলা না খোলার বিষয়ে শনিবার নতুন করে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার।

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শামসুন নাহার বলেন, আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে শনিবারের মধ্যে স্কুল কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

‘শিক্ষামন্ত্রী দেশের বাইরে আছেন। তিনি আগামীকাল ফিরবেন। তারপর তাপমাত্রা পরিস্থিতি বিবেচনা করে স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত হবে,’ যোগ করেন প্রতিমন্ত্রী।

দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে ঈদের ছুটি শেষে স্কুল-কলেজের ছুটি আরো সাতদিন বাড়ানো হয়। সেই ছুটি শেষ হচ্ছে আগামী শনিবার।

শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার বলেন, আবহাওয়া অফিস জানিয়েছে সামনে তাপমাত্রা আরো বাড়বে।

তাহলে সময় পরিবর্তন করে স্কুল খোলা রাখা হবে কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

আর স্কুল বন্ধ রেখে অনলাইনের শিক্ষা কার্যক্রম চালানোর বিষয়ে প্রশ্নের জবাবে শামসুর নাহার বলেন, শুধু ঢাকা নয়, সারা দেশের শিক্ষার্থীদের কথাও বিবেচনায় রাখতে হবে।

বৈশাখের প্রচণ্ড তাপদাহে অতিষ্ট হয়ে উঠেছে দেশের মানুষের জনজীবন। দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তদের ভিড়। জনজীবনেও এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও বৃদ্ধরা।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র গরমে বাংলাদেশের শিশুরা ‘অতি উচ্চ ঝুঁকিতে’ রয়েছে উল্লেখ করে তাদের নিয়ে বাড়তি সতর্কতার তাগিদ দিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। 

আরবি
ঢাকাসহ চার জেলা বাদে দেশের ৬০ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। পরিস্থিতি দেখে রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে...
শিক্ষক সমিতির আন্দোলনের মধ্যে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় আবাসিক হলগুলোও বন্ধ থাকবে।
ঢাকাসহ পাঁচ জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ থাকলেও রাজধানীতে খোলা রয়েছে অনেক স্কুল। এদিকে তীব্র গরমের মধ্যে প্রাথমিক স্কুল খোলা থাকলেও ক্লাসে...
দেশে চলমান তাপপ্রবাহের কারণে পাঁচ জেলার প্রাথমিক বাদে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরে পরামর্শে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর