কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১১:১৯ পিএম

শিক্ষক সমিতির আন্দোলনের মধ্যে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় আবাসিক হলগুলোও বন্ধ থাকবে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত ৯২তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধানে আলাপ-আলোচনা করে দুটি কমিটি গঠন করা হবে। একটি কমিটি হবে শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে, অন্যটি করা হবে ২৮ এপ্রিল যে ঘটনা ঘটেছে, সে ঘটনা তদন্তের জন্য।

আবাসিক হল কেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে এক সিন্ডিকেট সদস্য বলেন, উপাচার্য আশংকা করছেন আবাসিক হলগুলোতে প্রচুর অস্ত্র ঢুকছে। শিক্ষার্থীদের টাকা দেওয়া হচ্ছে। এতে এখানে অন্য রকম ঘটনা ঘটে যেতে পারে।

তবে বিশ্ববিদ্যালয় বন্ধ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের।

তিনি বলেন, উপাচার্য নিজেই যখন সন্ত্রাসী তখন প্রতিষ্ঠানের প্রতি তার দয়া মায়া থাকে না৷ পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যখন তার বিরুদ্ধে গিয়েছে তখন তার নৈতিকভাবে কোনো অবস্থান থাকে না। তার প্রশাসনের সকল সহকর্মীরাই পদত্যাগ করেছেন। এখন তিনি বুঝতে পেরেছেন তার পতন শুধুই সময়ের ব্যপার। তাই তিনি সময়ক্ষেপণের অপচেষ্টা করেছেন। উপাচার্য নিজেকে বাঁচানোর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করেছেন। ক্যাম্পাসে শিক্ষক–শিক্ষার্থীরা থাকবেন। কেউ যাবেন না।

মেহেদী হাসান বলেন, উপাচার্য হল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে বহিরাগত ব্যক্তিদের হলে ওঠাতে চান। ক্যাম্পাসে ঢোকাতে চান। আমরা সেটা মেনে নেব না। আমাদের সন্তানেরা হলে থাকবে। এভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ করতে পারেন না তিনি (উপাচার্য)। নিজের অপকর্ম ধামাচাপা দিতে তিনি ক্যাম্পাস থেকে পালিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ করার ব্যবস্থা করেছেন।

গত কিছুদিন ধরে সাত দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। চলমান আন্দোলনের মধ্যে গত ২৫ এপ্রিল উপাচার্য, ট্রেজারার এবং প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ সময় অনির্দিষ্ট সময়ের জন্য তাদের কার্যালয়ে তালা দেন আন্দোলনরত শিক্ষকরা।

রোববার সেই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন উপাচার্য। ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন প্রশাসনিক ভবনে প্রবেশ করতে গেলে শিক্ষক সমিতির শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে।

এর পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি উপাচার্যবিরোধী আন্দোলনের ঘোষণা করে। এ ঘটনায় উপাচার্যের অপসারণ চেয়ে এক দফা দাবি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

যে সাত দফা দাবিতে শিক্ষক সমিতি আন্দোলন করছিলো সেগুলো হলো- উপাচার্যের উপস্থিতিতে শিক্ষকদের ওপর হামলার বিচার, ভারপ্রাপ্ত প্রক্টরের অপসারণ, ঢাকার গেস্টহাউস অবমুক্তকরণ, অধ্যাপকদের পদোন্নতি, আইন মোতাবেক বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগ, শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও স্থায়ীকরণের ক্ষেত্রে আইন বহির্ভূত অবৈধ শর্ত আরোপ নিষ্পত্তিকরণ, ৯০তম সিন্ডিকেট সভায় বিতর্কিত শিক্ষাছুটি নীতিমালা রহিত করা এবং ৮৬তম সিন্ডিকেট সভায় অনুমোদিত স্থায়ীকরণ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করা।

উপাচার্য, শিক্ষক এবং ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটলে শিক্ষক সমিতি উপাচার্য-কোষাধ্যক্ষ-প্রক্টরসহ ২০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন এবং তাদের পদত্যাগ দাবি করে একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বর্জন করার ঘোষণা দেন। হাতাহাতির ঘটনায় উপাচার্যপন্থী ও শিক্ষক সমিতি কুমিল্লা সদর দক্ষিণ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে।

কেএসএইচ
প্রাকৃতিক দুর্যোগের কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডে গত ১০ জুলাইয়ের স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির পদত্যাগ করেছেন।
ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট থেকেও বহিষ্কার করা হয়েছে ওই শিক্ষার্থীকে।
দেশে চলমান তাপপ্রবাহের কারণে পাঁচ জেলার প্রাথমিক বাদে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরে পরামর্শে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর