শিক্ষাক্রমের মূল্যায়নে আবারও পরিবর্তন, জরিপ তাগিদ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৬:২০ পিএম

শিক্ষাক্রমের মূল্যায়নে আবারও পরিবর্তন আসছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, সামষ্টিক মূল্যায়নে এবার যুক্ত হচ্ছে লিখিত পরীক্ষা। একটি নির্দিষ্ট দিনে পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। তবে এটি প্রচলিত পরীক্ষার মতো হবে। আর দশম শ্রেণিতে গিয়ে বোর্ড পরীক্ষা হবে, যা নিজ প্রতিষ্ঠানে নয়, হবে অন্য প্রতিষ্ঠানে। তবে এটি বাস্তবায়নের আগে জরিপ করার কথা বলছেন শিক্ষাবিদরা।

গেলো বছর ষষ্ঠ আর সপ্তম শ্রেণি দিয়ে নতুন কারিকুলাম শুরুর পর থেকেই মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা সমালোচনা চলছে। অভিভাবকরা চাইছিলেন প্রচলিত পরীক্ষা পদ্ধতি যেন বহাল থাকে।


 
সেসব বিষয়ে আমলে নিয়ে  মূল্যায়ন পদ্ধতিতে  খানিকটা পরিবর্তনের প্রস্তাব করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দেয়া সেই প্রস্তবনায় কী আছে? এই প্রশ্নে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন, বছরব্যাপী মূল্যায়ন চলবে। আর থাকবে সামষ্টিক মূল্যায়ন। এই মূল্যায়ন  সাত দিনের পরিবর্তে একদিনে হবে। যেখানে সবগুলো ধাপের পর থাকবে লিখিত পরীক্ষা। 

তিনি বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বছরব্যাপী মূল্যায়নে ও সামষ্টিক দুই অংশেই থাকবে ৫০ শতাংশ করে। সেক্ষেত্রে দশম শ্রেণির পরীক্ষা হবে পাবলিক পরীক্ষা এবং শিক্ষার্থীরা ভিন্ন  কেন্দ্রে এই পরীক্ষা দেবেন। 

তিনি বলেন, ৫০ শতাংশ মূল্যায়ন শিক্ষার্থী কেন্দ্রেই পাবে। বাকি ৫০ শতাংশের মধ্যে পরীক্ষার খাতা বোর্ডে যাবে, সেখান থেকে মূল্যায়ন হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের শিক্ষক ড. হাফিজুর রহমান বলেন, নতুন পদ্ধতি বাস্তবায়নের আগে এর কার্যকারিত যাচাই করা প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজন নজরদারির।

তিনি বলেন, এটা করতে গিয়ে আমরা বার বারই হিমশিম খাচ্ছি, এটা ভালো না। এর জন্য আমাদের ভালো একটা প্রস্তুতির দরকার ছিল। যা আমরা নিতে পেরেছি বলে মনে হয় না। 

২০২১ সালে কারিকুলামের রূপরেখার অনুমোদন হয়। ২০২৩ সাল থেকে শুরু হয় এটির বাস্তবায়ন। পুরো বাস্তবায়নে সময় লাগবে ২০২৭ সাল পর্যন্ত।

 

একাত্তর/এসি
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবি ও পিএসসির স্বৈরাচারী আচরণের প্রতিবাদে পিএসসির সামনে অবস্থান নিয়েছে বিসিএস পরীক্ষার্থীরা।
৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
জানুয়ারির মধ্যে সময় বেঁধে দেয়া হলেও প্রাথমিক ও মাধ্যমিকের ৪০ কোটি বইয়ের মাত্র অর্ধেক পৌঁছেছে শিক্ষার্থীদের হাতে। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, দেরিতে ছাপাতে দেয়ার পাশাপাশি প্রেস মালিকদের অসহযোগিতাও,...
দীর্ঘদিন পর রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলো। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর