শিক্ষার্থীদের আন্দোলনে পদ ছাড়লেন চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৪:০৭ পিএম

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ (নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ) মো. মশিউর রহমান।

শনিবার সকাল থেকে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনে আন্দোলনে নামলে ওই রাতেই পদত্যাগ করেন তিনি। রোববার সকালে ভারপ্রাপ্ত নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব নেন মোসা. আতিয়া বানু। নতুন পদায়ন না হওয়া পর্যন্ত তিনি এই পদে থাকবেন।

শনিবার সকাল থেকে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মশিউর রহমানের পদত্যাগসহ নানান দাবিতে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে অধ্যক্ষের পদত্যাগের পর ফিরে গেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ইন্সটিটিউটের ইনচার্জ মসিউর রহমান এই প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে শিক্ষার্থীদের হোস্টেলে খাবারে অনিয়ম, উপবৃত্তির টাকা আত্মসাৎ এবং বিল-ভাউচার বাণিজ্যসহ প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়াও বিভিন্ন সময়ে তিনি ব্যবহারিক পরীক্ষায় কম দেয়ার ভয় দেখাতেন। ভয়ে মুখ খুলতে পারেননি শিক্ষার্থীরা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম পারভেজ বলেন, নার্সিং ইনস্টিটিউট নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান। আমরা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। যতদিন পূর্ণাঙ্গ অধ্যক্ষ (নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ) না আসবেন ততদিন আতিয়া বানু দায়িত্ব পালন করবেন।

একাত্তর/আরএ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বুধবার (১৫ জুলাই) ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) নিয়াজ আহমদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জানিয়েছেন, ভিসি পদ থেকে অব্যাহতি নিয়ে শিক্ষকতায় ফিরতে চান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর