পদত্যাগের সিদ্ধান্ত ঢাবি ভিসির, ফিরতে চান শিক্ষকতায়

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) নিয়াজ আহমদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জানিয়েছেন, ভিসি পদ থেকে অব্যাহতি নিয়ে শিক্ষকতায় ফিরতে চান তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, যে পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম অংশীজনদের সহযোগিতায় আপদকালীন বা সেই বিশেষ পরিস্থিতি আমরা অতিক্রম করতে পেরেছি। আমি এখন মনে করছি দায়িত্ব পালনের পর্বে আমরা ভালো পর্যায়ে আছি এবং সরে দাঁড়াতে চাই। 

তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের কোনো শূন্যতা না হয়, বিশ্ববিদ্যালয়ে যেন স্মুথ ট্রানজিশন দরকার সেজন্য আমাকে যদি সরকার-অংশীজনরা মনে করেন আরও কিছু সময় ধারাবাহিকতা প্রশ্নে প্রয়োজন তাহলে আরও কিছু সময় পরিচালনা করতে রাজি আছি।

আমি সরে দাঁড়াতে চাই যেন রাজনৈতিক সরকার তার মতো করে প্রশাসন সাজিয়ে নিতে পারে উল্লেখ করে অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, সেক্ষেত্রে যদি তাদের সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে আমি যে কোনো সময় প্রস্তুত আছি।

তিনি বলেন, আমি ডেপুটেশন থেকে মাননীয় আচার্যের কাছে অব্যাহতি চাইব এবং আমার যে মূল কাজ উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষকতার তাতে ফেরত যাব।

আরবিএস
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর