বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৪:৫৩ পিএম

শিক্ষার্থীদের বেঁধে দেওয়া ২৪ ঘণ্টা সময়ের মধ‍্যেই পদত‍্যাগ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর।

মঙ্গলবার শিক্ষার্থীদের প্রতিবাদের মধ‍্যে প্রথমে প্রক্টর ড. মো. আব্দুল কাইউম এবং পরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া পদত্যাগ করেন।

ব‍্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ‍্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে পদত‍্যাগ পত্র পাঠান।

শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনের সময় উপাচার্য ও প্রক্টরসহ কয়েকজন আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ রেখে বিরোধী ভূমিকা রেখেছিলো।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, সোমবার বিক্ষোভ থেকে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের আলটিমেটাম দেয়া হয়। মঙ্গলবার সকাল থেকে তাদের পদত্যাগের দাবিতে সোচ্চার ছিলেন শিক্ষার্থীরা। তারা একাডেমিক ভবনের নিচে বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে উপাচার্য ও প্রক্টর পদত্যাগ করেন। পরে তাদের পদত্যাগের খবরে ক্যাম্পাসে আনন্দ মিছিল হয়।

একাত্তর/আরএ
বহিরাগতদের নিয়ে শোভাযাত্রা করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) শীর্ষ পদেও আনা হয়েছে পরিবর্তন।
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং উচ্চশিক্ষা তদারকি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বড় ধরনের রদবদল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর