ডাকসু: প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, প্রস্তুত প্রশাসন

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০১:৫৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে (ডাকসু) প্রচার প্রচারণার তৃতীয় দিনেও ক্যাম্পাস মুখর প্রার্থীদের আনাগোনায়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকেই হাতে লিফলেট নিয়ে প্রচারণা চালাতে দেখা যায় প্রার্থীদের। এসময় ভোটারদের কাছে নিজেদের লিফলেট বিলির পাশাপাশি প্রার্থীরা দেন নানা প্রতিশ্রুতিও। 

প্রচার নিয়ে খুশি ঢাবি শিক্ষার্থীরা, এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা সবার। তবে প্যানেল থেকে স্বতন্ত্র নির্বাচন কঠিন বলে অনেকের মত।

এদিকে আজ বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের বটতলায় ইশতেহার ঘোষণার কথা রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের। ইশতেহারে ছাত্রদল ক্যাম্পাসের ও শিক্ষার মানোন্নয়নসহ আবাসিক ব্যবস্থার নানা পরিবর্তনের প্রতিশ্রুতি দেবে বলে ধারণা করা যাচ্ছে। 

এর আগে গতকাল প্রচারণায় আচরণবিধি নিয়ে শঙ্কার প্রশ্নে চিফ রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানায় ছাত্রদল। পাশাপাশি কেন্দ্র বৃদ্ধির দাবিতে দিয়েছে স্মারকলিপিও। 

প্রায় ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ডাকসু নির্বাচন।

আরবিএস
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক কাঠামো লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেওয়া বেশ কিছু পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।...
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর