ক্যাম্পাস লিফলেটমুক্ত করার আহবান জানালেন হামিম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম

আর মাত্র দুটো ভোরের অপেক্ষা। এরপরই ডাকসু নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারের ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণার জন্য লিফলেটে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে লিফলেটমুক্ত করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন ছাত্রদলের প্যানেলের জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। তার এই আহবানের প্রতি সাড়া দিয়েছেন অনেকে। এ ধরনের উদ্যোগ নেয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছাত্রদলের প্যানেলের জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।  লিফলেটের নোংরা পরিষ্কারের আহ্বান জানিয়ে এখন প্রশংসায় ভাসছেন জিএস প্রার্থী হামিম।

তিনি বলেন, রোববার (৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক প্রচারণা শেষ। কাগজের লিফলেটে নোংরা হয়ে আছে পুরো ক্যাম্পাস। আসুন, ৮ সেপ্টেম্বর আমরা সবাই আমাদের দ্বারা নোংরা করা ক্যাম্পাস পরিষ্কার করি। ঢাবি ছাত্রদল এ কাজে সর্বোচ্চ ভূমিকা রাখবে বলেও ওই স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।

আশা করা যাচ্ছে উৎসবমুখর পরিবেশে হতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ অর্থাৎ ডাকসু নির্বাচন। ফ্যাসিবাদের পতনের পর নির্ভয়ে-নির্বিঘ্নে ডাকসুতে ভোট দেবেন শিক্ষার্থীরা–এমনটা প্রত্যাশা শিক্ষার্থীদের। এবার ডাকসু নির্বাচনে ২৮টি পদে চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এআরএস
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক কাঠামো লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেওয়া বেশ কিছু পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।...
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর