রাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে নিয়ম ভেঙে লিফলেট বিতরণের অভিযোগ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:১২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রের ১০০ গজের ভেতর লিফলেট বা প্রচার-প্রচারণা নিষেধ থাকলেও ছাত্রদলের প্যানেল সেখানে প্রচারণা চালিয়েছে বলে অভিযোগ করেছে শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী ফাহিম রেজা।

তিনি অভিযোগ করে সাংবাদিকদের বলেন, ‎বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখগুলোতে প্রশাসন বহিরাগতদের প্রবেশে সাহায্য করছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটকেন্দ্রে চিরকুট নিয়ে ঢুকতে দেয়ার অনুমতি থাকলেও সেখানে বাধা দেয়া হয়েছে বলেও অভিযোগ তার।

তিনি বলেন, অপপ্রচারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তবে তারা কোনো পদক্ষেপ নেয়নি।

ফাহিম রেজা বলেন, কোনো অনিয়ম হলে নির্বাচন ছেড়ে যাবেন না তারা। তবে, অনিয়ম মেনেও নিবেন না।‎

একাত্তর/আরএ
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে টাইমস অব...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তা মধ্যে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে চলবে বিকাল সাড়ে তিনটা...
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর