শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর্থিক অনিয়ম রোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই তাদের পুরনো শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করতে পারবে না।

গত ৯ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ জারি করেছে।

নতুন নীতিমালায় স্পষ্ট করে বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীর কাছ থেকে পরবর্তী শ্রেণিতে ওঠার সময় কোনোভাবেই পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। বেসরকারি স্কুল ও কলেজগুলোর ক্ষেত্রে ‘টিউশন ফি নীতিমালা ২০২৪’ অনুযায়ী নির্ধারিত ফি গ্রহণ করতে হবে। এর বাইরে নতুন কোনো খাত তৈরি করে অতিরিক্ত অর্থ আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় আয়-ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে। এর মধ্যে রয়েছে- প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ সইয়ে পরিচালিত হবে। ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে সরকারি মালিকানাধীন ব্যাংককে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষার্থীদের ফি, অনুদান ও অন্য আয় ব্যাংক হিসাব, সোনালী পেমেন্ট গেটওয়ে বা সরকারি ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে।

তবে প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি প্রয়োজনে মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে নগদ অর্থ গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে সংগৃহীত অর্থ দুই কর্মদিবসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি হলে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে দায়ি থাকবেন। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া আয়-ব্যয়ের কোনো খাতে পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করতে হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বানুমোদন নিতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি যথাযথ প্রক্রিয়ায় জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে এই নীতিমালায়।

একাত্তর/এসি
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা...
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে এবং ভুয়া মোবাইল নম্বর থেকে অর্থ দাবির একটি প্রতারক চক্র সক্রিয় হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর