চালু হচ্ছে শিক্ষকদের বকেয়া অবসর ভাতা, ২০০০ কোটি টাকার থোক বরাদ্দ

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৩:১৩ পিএম

২০২২ সালের পর থেকে দেশের যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অবসর ভাতা পাননি, তাদের বকেয়া ভাতা দ্রুত পুনরায় চালু করছে সরকার। ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যেই এর বিতরণ কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, বিগত সময়ে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট থেকে কয়েক হাজার কোটি টাকা তছরুপ করা হয়েছে। তবে বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের কষ্ট লাঘবে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। শিক্ষকদের এই অবসর ভাতা চালু করতে ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার একটি থোক বরাদ্দ পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যেই এর বিতরণ কার্যক্রম পুরোদমে শুরু হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের বরাত দিয়ে শিক্ষামন্ত্রী জানান, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে, যা টাকার অঙ্কে প্রায় এক লাখ ২৩ হাজার কোটি টাকা।

তিনি আরও বলেন, চলতি বছর শিক্ষা খাতে বাজেট জিডিপির দুই শতাংশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, এই বরাদ্দকে পর্যায়ক্রমে পাঁচ শতাংশে উন্নীত করা হবে। বৈঠককালে প্রধানমন্ত্রী দেশের শিক্ষা খাতের যাবতীয় খোঁজখবর নিয়েছেন এবং শিক্ষাবান্ধব নানা দিকনির্দেশনা দিয়েছেন বলেও মন্ত্রী উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সাল থেকে যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অবসরের টাকা পাননি, তারা সবাই এই সুবিধার আওতায় আসবেন। থোক বরাদ্দের দুই হাজার কোটি টাকা থেকে পর্যায়ক্রমে শিক্ষকদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। চলতি মাস থেকেই এর আনুষঙ্গিক প্রস্তুতি শুরু হবে এবং আগামী মাস খানেকের মধ্যে শিক্ষকরা তাদের বকেয়া ভাতা পেতে শুরু করবেন। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা হাজারো অবসরপ্রাপ্ত শিক্ষকের জীবনে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

একাত্তর/এসি
শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশ বিনিয়োগ করতে বর্তমান সরকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিগত সরকার যেখানে মাত্র দেড় শতাংশের মতো...
দেশের শিক্ষাব্যবস্থা থেকে সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে আয়োজনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। এই সিদ্ধান্ত...
বিগত সরকারের আমলে আটকে থাকা শিক্ষক নিয়োগ ও পদায়ন কার্যক্রম দ্রুত শুরু করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি...
কারিগরি শিক্ষা এখন আর সাধারণ শিক্ষার বিকল্প কোনো ধারা নয়, বরং এটিই জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর