চার মাস আগালো ২০২৭ সালের এসএসসি পরীক্ষা, এইচএসসি আগানোরও ইঙ্গিত

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম

দেশের শিক্ষাব্যবস্থা থেকে সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে আয়োজনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পরীক্ষা বিদ্যমান সময়সূচির তুলনায় অন্তত চার মাস এগিয়ে আসবে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, করোনা পরবর্তী পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিলো। সেই সময়সূচিকে পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে আমরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই।

এসএসসির পাশাপাশি এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তবে ২০২৭ সালের এইচএসসি পরীক্ষা ঠিক কবে নাগাদ শুরু হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি তিনি।

একাত্তর/এসি
এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য (ফেল) হবে, তাদের ঝরে পড়া রোধে ফল প্রকাশের মাত্র ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৭৯ জন শিক্ষার্থী এবং ফেল থেকে পাস করেছে চার...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবিলম্বে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর