ষষ্ঠ থেকেই কারিগরি শিক্ষা, ২০২৮ সালে নতুন কারিকুলাম: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৫ জুন ২০২৬, ১১:৪৩ এএম

আগামীর বাংলাদেশ গড়তে এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে শিক্ষা খাতকে বর্তমান বিএনপি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে দক্ষ মানবসম্পদ উন্নয়ন সম্ভব নয়। এই লক্ষ্যকে সামনে রেখে এখন থেকে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে টারশিয়ারি বা উচ্চশিক্ষাতেও কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার ঘোষণা দিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশে ইতিমধ্যে ৫৩টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট করা হয়েছে। সারাদেশে আরও বেশ কিছু পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণকাজ চলছে, যা আগামী দুই বছরের মধ্যে শেষ হবে।

তিনি উল্লেখ করেন, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা শুরু থেকেই বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার সুযোগ পায়।

শিক্ষামন্ত্রী জানান, সৃজনশীল লেখাপড়ার ওপর বিশেষ লক্ষ্য রেখে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। আগামী ২০২৮ সালে নতুন সিলেবাস ও নতুন কারিকুলামে শিক্ষার্থীরা বই পাবে।

এরই ধারাবাহিকতায়, আগামী ডিসেম্বরের মধ্যেই পরিমার্জিত সব বই দেশের সব স্কুলে পৌঁছে দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের সহায়তায় আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও ঘোষণা দেন তিনি।

উচ্চশিক্ষায় সেশনজট ও বিলম্ব এড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২০ জুলাইয়ের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চলছে। এর মূল উদ্দেশ্য হলো, ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের বিলম্বে বা সেশনজটে পড়তে না হয়।

শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানসিক ও শারীরিক বিকাশের ওপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধ্যতামূলক করা হলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবেই কোচিং বিমুখ হবে। খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রেও যাতে আগামী দিনে বিশ্বমানের নেতৃত্ব তৈরি করা যায়, সেজন্য সরকার নতুন করে কাজ শুরু করেছে।

একাত্তর/এসি
স্নাতক বা অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।...
২০২২ সালের পর থেকে দেশের যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অবসর ভাতা পাননি, তাদের বকেয়া ভাতা দ্রুত পুনরায় চালু করছে সরকার। ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যেই এর...
শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশ বিনিয়োগ করতে বর্তমান সরকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিগত সরকার যেখানে মাত্র দেড় শতাংশের মতো...
দেশের শিক্ষাব্যবস্থা থেকে সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে আয়োজনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। এই সিদ্ধান্ত...
২০২৭ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত ও সংশোধিত নতুন পাঠ্যবই ডিসেম্বরের মধ্যেই দেশের সকল স্কুলে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। 
প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর