রোববার থেকেই খুলছে স্কুল-কলেজ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৬ পিএম

গরমে বন্ধ থাকা স্কুল-কলেজ রোববারই খুলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানিয়েছে, তাপপ্রবাহ ও অন্য কারণে ক্লাস না হওয়ার শিখন পদ্ধতির যে ঘাটতি হয়েছে তা পূরণে পরবর্তী দির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবার শ্রেণি কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার জানান, চলমান তাপপ্রবাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্কুল-কলেজ খোলা না খোলার বিষয়ে শনিবার নতুন করে সিদ্ধান্ত হবে।

শিক্ষা প্রতিমন্ত্রী এমন বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রণালয় সিদ্ধান্ত জানিয়ে দিলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণি কার্যক্রমের যে অংশ শ্রেণিকক্ষের বাইরে হয় এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয় সেগুলো সীমিত থাকবে।

দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে ঈদের ছুটি শেষে স্কুল-কলেজের ছুটি আরো সাতদিন বাড়ানো হয়। সেই ছুটি শেষ হচ্ছে আগামী শনিবার।

বৈশাখের প্রচণ্ড তাপদাহে অতিষ্ট হয়ে উঠেছে দেশের মানুষের জনজীবন। দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তদের ভিড়। জনজীবনেও এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও বৃদ্ধরা।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র গরমে বাংলাদেশের শিশুরা ‘অতি উচ্চ ঝুঁকিতে’ রয়েছে উল্লেখ করে তাদের নিয়ে বাড়তি সতর্কতার তাগিদ দিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।

কেএসএইচ
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
ঢাকাসহ চার জেলা বাদে দেশের ৬০ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। পরিস্থিতি দেখে রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে...
চিকিৎসা, আইনশৃঙ্খলারক্ষা, গণমাধ্যমসহ জরুরি পেশায় টানা কর্মবিরতির মাধ্যমে দাবি আদায় যেমন অগ্রহণযোগ্য তেমনই শিক্ষা প্রতিষ্ঠানের কোন একটি গোষ্ঠীর দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতি পালন অনৈতিক কিনা সে...
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান গ্রীষ্মের ছুটি কমিয়ে ২৬ জুন থেকে স্কুল-মাদরাসা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই ছুটি আগামী ২ জুলাই পর্যন্ত থাকার কথা ছিলো।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর