স্বপ্নের পথে অভাব যখন বাধা, ত্রাতার ভুমিকায় ছাত্রদল নেতা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম

স্বপ্ন ছিল আকাশছোঁয়া, কিন্তু দারিদ্র্যের রুক্ষ বাস্তবতায় সেই স্বপ্নে যখন প্রায় ফিকে হয়ে আসছিল, ঠিক তখনই আশার আলো হয়ে দেখা দিলেন এক তরুণ নেতা। অর্থাভাবে ঢাকা ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজের এক মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যখন থমকে যাওয়ার উপক্রম, তখন বড় ভাইয়ের মতো পরম মমতায় পাশে দাঁড়ালেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড যাতে দারিদ্র্যের কষাঘাতে ভেঙে না যায়, তার অনন্য উদাহরণ হয়ে রইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক তারিক। তার এই ব্যক্তিগত উদ্যোগ কেবল একজন শিক্ষার্থীর জীবন বাঁচায়নি, বরং সমাজে মানবিক রাজনীতির এক সুন্দর বার্তা পৌঁছে দিয়েছে। সংকটে পড়া ওই শিক্ষার্থীর চোখে এখন কেবলই কৃতজ্ঞতা আর সুন্দর আগামীর স্বপ্ন।

মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ওই শিক্ষার্থীর জন্য বুধবার (২৯ এপ্রিল) বিকেলটি ছিল অন্যরকম। সামনেই ফাইনাল পরীক্ষা, অথচ পাহাড়সম বকেয়া বেতন আর ফরম পূরণের টাকার চিন্তায় তার চোখেমুখে ছিল অনিশ্চয়তার ছাপ। আগামীকাল বৃহস্পতিবার ছিল ফরম পূরণের শেষ দিন; টাকা জোগাড় না হলে এক বছরের পরিশ্রম পণ্ড হয়ে যেত তার। ঠিক সেই সংকটকালে ত্রাতা হিসেবে আবির্ভূত হন তরিকুল ইসলাম তারিক। বুধবার বিকেলে তিনি সরাসরি ওই শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় আর্থিক অনুদান তুলে দেন, যা দিয়ে মেটানো সম্ভব হবে কলেজের বকেয়া এবং নিশ্চিত হবে ফরম পূরণ।

সাহায্য পেয়ে আবেগাপ্লুত ওই শিক্ষার্থী জানান তার দীর্ঘ লড়াইয়ের কথা। তিনি বলেন, "অ্যাডমিট কার্ড না পেলে আমি পরীক্ষায় বসতে পারতাম না। চরম এক দুঃসময়ে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তার এই মানবিকতা আমাকে নতুন করে স্বপ্ন দেখার সাহস যুগিয়েছে। অতীতেও তার এমন অনেক কাজের কথা শুনেছি বলেই আমি তার কাছে গিয়েছিলাম।"

ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিকের কাছে বিষয়টি ছিল কেবলই একজন শিক্ষার্থীর প্রতি কর্তব্যবোধ। তিনি বলেন, রাজনীতির ঊর্ধ্বে হলো মানবিকতা। ছেলেটি যখন আমাকে ফোন করে জানালো যে, সে পরীক্ষা দিতে পারবে না, আমি স্থির থাকতে পারিনি। আমি তাকে সরাসরি ডেকে কথা বলি এবং ব্যক্তিগত উদ্যোগে তার এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্যই হওয়া উচিত মানুষের সেবা। একজন মেধাবী ছাত্রের পড়াশোনা কেবল টাকার অভাবে বন্ধ হয়ে যাবে—এটি মেনে নেওয়া কঠিন।

আরবিএস
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচটি জায়ান্ট স্ক্রিনে ম্যাচ প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মেধাবী শিক্ষার্থীর মাস্টার্স ভর্তির পথ সুগম করতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর