বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রত্যাহার, নতুন চার দাবি

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১১:২১ পিএম

কোটা আন্দোলনে শিক্ষার্থীদের আট দফা দাবি দ্রুত বাস্তবায়নসহ আরও নতুন চারটি দাবি জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়। 

বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ বলেন, পহেলা জুলাই থেকে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। ইতিমধ্যে আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে ও প্রজ্ঞাপন জারি হয়েছে।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও দেশব্যাপী নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আমাদের অনেক ভাই-বোন আহত ও নিহত হয়েছেন। আমরা কারো অসৎ উদ্দেশ্য সাধনের হাতিয়ার হয়ে আন্দোলনে আসিনি। সন্ত্রাস, সহিংসার সঙ্গে কোনো শিক্ষার্থী যুক্ত নয়।

শুভ যে নতুন চারটি দাবির কথা জানান সেগুলো হলো-

  • আমাদের হল দ্রুত সময়ের মধ্যে খুলে দিতে হবে
  • বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার সাধারণ জনগণকে কোনো ধরনের মামলায় হয়রানি করা যাবে না
  • শিক্ষার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক কোনো ধরনের হয়রানি করা যাবে না
  • ক্যাম্পাসে নিরাপদ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমাদের আন্দোলন স্থগিত করিনি। তবে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ ও নানা বাস্তবতায় কোনো কর্মসূচি নেই। সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের করণীয় পরবর্তীতে ঘোষণা করবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোটা সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্বে থাকা মাহমুদুল আলম রাজিব, ভূমিকা সরকার, সিরাজুল ইসলাম প্রমুখ।

একাত্তর/এসি
বহিরাগতদের নিয়ে শোভাযাত্রা করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত...
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সংঘটিত সব সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নিতে চার সদস্যের একটি সত্যানুসন্ধান কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়...
শিক্ষার্থীদের বেঁধে দেওয়া ২৪ ঘণ্টা সময়ের মধ‍্যেই পদত‍্যাগ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর