বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক বিকেলে

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৩:৫০ পিএম

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর আগে ওবায়দুল কাদেরর সঙ্গে ‘খোলামেলা’ ও  ‘সন্তোষজনক’ আলোচনা হওয়ার পরও দ্বিতীয় দফায় বৈঠকে বসতে চলেছেন শিক্ষকরা।

সোমবার বিকেল চারটার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা হওয়ার কথা রয়েছে। 

বৈঠকের খবরটি সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম। 

এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশে ১৩ জুলাই সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল।

বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নিজামুল হক ভুঁইয়া বলেন, তিন দফা দাবি নিয়ে আলোচনা ‘সন্তোষজনক’ ও ‘খোলামেলা’ আলোচনা হয়েছে। 

পরে ওই দিন দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওয়বাদুল কাদের বলেন, প্রত্যয় পেনশন স্কিমে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২০২৪ সালে অন্তর্ভুক্ত করার যে তথ্য দেওয়া হয়েছে তা ভুল। 

তিনি বলেন, শিক্ষকদের পেনশন স্কিমের কার্যকারিতা শুরু হবে ২০২৫ সালের এক জুলাই থেকে।

শিক্ষকদের সুপার গ্রেড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ও লিখিত দাবিনামা প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবো। পরবর্তী সময়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবো। আলাপ-আলোচনায় আশা করি সমাধান আসবে। একই সঙ্গে ওই দিন শিক্ষকদের কর্মবিরতি প্রত্যহারের অনুরোধও জানান কাদের।

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে এক জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে কর্মবিরতিতে যান দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এ কর্মসূচি পালন করছেন তারা। 

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর