ঢাবি উপাচার্যের পদত্যাগ

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৫:১২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেছেন।

শনিবার বিকেলে কয়েকটি গণমাধ্যমকে তিনি নিজেই পদত্যাগ করার খবর জানান।

পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণের’ কথা বলেছেন ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের এই অধ্যাপক।

গত বছরের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান মাকসুদ কামাল। পরে ৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।

ওই গণমাধ্যমকে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, নতুন সরকার গঠন পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন। সরকার গঠনের পর একজন উপদেষ্টার সঙ্গে তিনি কথা বলেছেন। শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

মাকসুদ কামাল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল, শামসুন নাহার হল, বিজয় ৭১ হল, বঙ্গবন্ধু হল, জিয়া হল, সার্জেন্ট জহুরুল হক হল, স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্টরাও পদত্যাগ করেছেন। এছাড়া জহুরুল হক হলের চারজন আবাসিক শিক্ষকও পদত্যাগ করেছেন।

এর আগে বৃহস্পতিবার ঢাবির প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সব সদস্য পদত্যাগ করেন।

অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেটসহ বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বেও ছিলেন তিনি।

পদত্যাগের কারণ ব্যাখ্যায় একটি গণমাধ্যমকে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা মঙ্গলজনক হয়, সেটা করাই আমার দায়িত্ব। আমি মনে করেছি, এই সময়ে আমার পদত্যাগ যদি বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলজনক হয়, সেই কাজটা করাকে শ্রেয় মনে করেছি। আমাদের শিক্ষার্থীদেরও ডিমান্ড আছে, আমরা যেন সরে যাই।

কেএসএইচ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর