বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম পুনর্বহালের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা হুঁশিয়ার করেছেন, আগামী সাত দিনের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে ক্যাম্পাসের মূল ফটটে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সাংবাদিক সম্মেলন করে তারা এই দাবি জানান। 

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সদস্য সচিব রহমত আলী, সমন্বয়ক শামসুর রহমান সুমনসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়করা উপস্থিত ছিলেন।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাখার ঘোষণা দেন। অথচ রোকেয়া নামে রংপুরে আরেকটি সরকারি কলেজ থাকার কারণে পরিচয় নিয়ে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। তাই নিজ জেলার নাম বহনকারী বিশ্ববিদ্যালয়টির নাম পুর্ণবহলের দাবি জানাচ্ছি। 

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নাম পুনর্বহাল আন্দোলনের অংশ হিসেবে গণস্বাক্ষর, উপাচার্য ও শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি  করে আসছে। এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এরই অংশ হিসেবে বিগত পাঁচ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শেখ হাসিনার উদ্বোধনী ফলকটি ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে রংপুর বিশ্ববিদ্যালয় নাম ঘোষণা করেন।

তারা বলেন, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

একাত্তর/এসি
জগন্নাথ (জবি), চট্টগ্রাম (চবি), বেগম রোকেয়া (বেরোবি) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেয়াদে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই জন...
দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর