নতুন উপাচার্য পেলো চার বিশ্ববিদ্যালয়

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ পিএম

জগন্নাথ (জবি), চট্টগ্রাম (চবি), বেগম রোকেয়া (বেরোবি) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেয়াদে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই জন নতুন উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়। 

রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা প্রজ্ঞাপনগুলোতে এই খবর জানা গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। তিনি চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তাকে সাময়িকভাবে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী। প্রেষণে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিনি চার বছর এ পদে দায়িত্ব পালন করবেন।

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়টির আইন অনুযায়ী প্রেষণে তাকে নিয়োগ দেওয়া হয়। আগামী চার বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

এছাড়া জাহাঙ্গীর নগর (জাবি) বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদ। আর উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান। তাদের দুই জনকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

একাত্তর/এসি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল ও এ.এফ. রহমান হলের মধ্যবর্তী একটি ছোট ক্যাফেটেরিয়া সংস্কারের নামে লাখ লাখ টাকা লুটের ছক কষা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও ঠিকাদারি...
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার এবারের বাজেটে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টির ফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, এখন পর্যন্ত এগিয়ে আছেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর