সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা, বন্ধ ক্লাস-পরীক্ষা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৪:০৩ পিএম

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভর্তি পরীক্ষার আগের রাতে ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দিয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা।

এর আগে গত বৃহস্পতিবার রাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটে ছাত্রদলের ব্যানার ছেড়া নিয়ে সংঘর্ষ হয় বহিরাগত ছাত্রদল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এতে আহত হন অন্তত ৫০ জন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলেও তা রাখেনি। উল্টো তাদেরকে একটি ‘নিষিদ্ধ’ ছাত্র সংগঠনের ট্যাগ দেয় প্রশাসন।

তারা বলছেন, রেজিস্ট্রার ও প্রক্টোরিয়াল বডি পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চলবে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. আবুল কাশেম জানান, দ্রুত শিক্ষার্থীদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা।

একাত্তর/আরএ
বিগত সরকারের আমলে আটকে থাকা শিক্ষক নিয়োগ ও পদায়ন কার্যক্রম দ্রুত শুরু করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি...
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 
বন্যার কারণে সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে পেছানো হয়েছে কারিগরি ও মাদ্রাসা বোর্ডের সমমানের পরীক্ষাও। 
শরীয়তপুরে স্থাপন করা হবে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়। এ সংক্রান্ত ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ আইন-২০২৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর