জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এই নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৫ শতাংশ। এছাড়া নবাব ফয়েজুননেসা চৌধুরানী হলে ভোট পড়ছে ৭৭ শতাংশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জকসু নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সহকারী নির্বাচন কমিশনার আনিসুর রহমান এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার ১৬ হাজার ৪৪৫। সেই হিসাবে প্রায় ১০ হাজারের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আইন বিভাগে ৮১ শতাংশের বেশি এবং ছাত্রীদের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেছা হলে ৮০ শতাংশের বেশি ভোট কাস্টিং হওয়ার খবর পাওয়া গেছে। এই হলের মোট এক ২০০ ভোটারের মধ্যে ৯৬৪ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা এবারের নির্বাচনে একক কেন্দ্র হিসেবে অন্যতম সর্বোচ্চ কাস্টিং।

এছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদের একাউন্টিং বিভাগে (রুম ৩১৬ ও ৩১৭ মিলিয়ে) মোট ৭৫১ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। এছাড়া মার্কেটিং বিভাগে ৪০৮ জন এবং ফিন্যান্স বিভাগে ৩৯৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন।

একাত্তর/এসি
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার এবারের বাজেটে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টির ফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, এখন পর্যন্ত এগিয়ে আছেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল তিনটায় ভোটগ্রহণ শেষ হলেও রাত আটটা পর্যন্ত ভোট গোনা শুরু হয়নি।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর