মুখ্যমন্ত্রী বিজয়কে ‘স্যালুট’ জানিয়ে আলোচনায় ত্রিশা!

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম

তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় যখন জাতীয় পতাকা উত্তোলন করছিলেন, ঠিক তখনই সবার নজর কেড়ে নেন দক্ষিণ ভারতীয় সিনেমার গ্ল্যামার কুইন ত্রিশা কৃষ্ণন।

অনুষ্ঠানস্থল থেকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ইতোমধ্যে নেটদুনিয়ায় ঝড়ের বেগে ভাইরাল। বিশেষ করে একটি ভিডিও নেটিজেনদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী বিজয় যখন অফিশিয়াল জিপে চড়ে পরিদর্শন করছিলেন, তখন প্রথম সারিতে দাঁড়িয়ে বিনম্র শ্রদ্ধায় তাঁকে স্যালুট জানান ত্রিশা। জনপ্রিয় সংবাদমাধ্যম 'সান নিউজ' ভিডিওটি প্রকাশ করতেই তা মুহূর্তের মধ্যে ট্রেন্ডিং তালিকায় উঠে আসে।

তবে শুধু স্যালুট জানানোই শেষ কথা নয়; অনুষ্ঠানে ত্রিশার উপস্থিতি এবং বসার স্থান নিয়ে চর্চা এখন তুঙ্গে। লাল গালিচায় বিশেষ অতিথিদের প্রথম সারিতে আসন পেয়েছিলেন এই অভিনেত্রী। তাও আবার মুখ্যমন্ত্রী বিজয়ের পিতা-মাতা খ্যাতিমান পরিচালক এস.এ. চন্দ্রশেখর এবং শোবা চন্দ্রশেখরের ঠিক পাশে! ত্রিশার সাথে তাঁর মা উমা কৃষ্ণনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে ত্রিশার মার্জিত ও ঐতিহ্যবাহী রূপ ভক্তদের মন জয় করে নিয়েছে। সোনালী আভার সাধারণ অথচ দৃষ্টিনন্দন শাড়িতে সজ্জিত হয়ে এসেছিলেন তিনি। হালকা মেকআপ, সাথে খোঁপায় বাঁধা তাজা ফুলের গজরা, সব মিলিয়ে দেশীয় সাজে অপূর্ব মহিমায় নিজেকে মেলে ধরেন ত্রিশা।


পতাকা উত্তোলনের পর ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিজয় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তামিল জনগোষ্ঠী ও তরুণ প্রজন্মের ‘জেন-জি’  বন্ধুদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন।

দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিজয় বলেন, দুর্নীতি সম্পূর্ণরূপে নির্মূল করাটাই হলো সত্যিকারের স্বাধীনতা অর্জনের সমতুল্য। আমাদের সরকার সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি রাজস্ব যাতে কোনো ব্যক্তিস্বার্থে পাচার না হতে পারে তা ঠেকানো হয়েছে এবং প্রতিটি সরকারি দপ্তরে স্বচ্ছতা আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বিগত কিছুদিন ধরেই অনলাইন দুনিয়ায় বিজয় এবং ত্রিশার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা রসালো গুঞ্জন ও জল্পনা ঘুরে বেড়াচ্ছে। তবে এই জোরালো খবরের মাঝেও কোনো পক্ষই প্রকাশ্যে কোনো মুখ খোলেননি বা মন্তব্য করেননি।

পর্দার অনবদ্য রসায়নে তামিল সিনেমার ইতিহাসে এই জুটি সর্বদাই সুপারহিট। 'গিলি', 'তিরুপাচি', 'আথি', 'কুরুভি' থেকে শুরু করে সাম্প্রতিক ব্লকবাস্টার 'লিও'- প্রতিটি সিনেমাতেই দর্শক তাঁদের রোমান্সে মাতোয়ারা হয়েছেন। স্বাধীনতা দিবসের এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশে ত্রিশার উপস্থিতি নিয়ে এখন সিনেমা আর রাজনীতির আকাশে নতুন করে ফিসফাস শুরু হয়েছে!

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে আন্দোলনের ধারাবাহিকতায় টানা তৃতীয় দিনে পা দিল কংগ্রেস সমর্থিত ‘ইন্ডিয়া’ বিরোধী জোট।
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জঘন্য এক হত্যা ও ডাকাতি মামলায় ৪৬ বছর বয়সী জামাল হাওয়ার্ডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রাতে টেক্সাসের হান্টসভিল স্টেট কারাগারে প্রাণঘাতী কেমিক্যাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর