প্রেমিকের বাবাকে বিয়ে করলেন এক টিকটকার

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০৮:৫৯ পিএম

কিছুদিন আগে মা মারা যাওয়ায় ভীষণ মানসিক কষ্টে ছিলেন লন্ডনের এক তরুণ। তার এই মনোকষ্ট দূর করতে এগিয়ে এলেন তার প্রেমিকা। বিয়ে করলেন প্রেমিকের বাবাকে। ফলে, তার মায়ের অভাব পূরণ হয়েছে বলে দাবি ওই তরুণীর।

সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে টিকটক ব্যবহারকারী ওই তরুণী জানিয়েছেন, কাজটি তার জন্য মোটেও সহজ ছিল না। কিন্তু শুধুমাত্র প্রেমিকের মুখে হাসি ফেরাতেই এ কাজ করেছেন তিনি।

এক ভিডিও বার্তায় তিনি বলেন,‘কয়েকদিন আগে আমার প্রেমিকের মা মারা যান। আমি চাইনি ও কষ্টে থাকুক। তাই আমি ওর বাবাকে বিয়ে করার সিদ্ধান্ত নেই। ফলে, আমার প্রেমিক আবার মা পেল। মায়ের অভাব বোধ হবে না ওর।’

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকের আঘাতের পর তরুণীর আত্মহত্যা!

এদিকে, সামাজিক যোগযোগমাধ্যমে এই ঘটনা ভাইরাল হওয়ার পর অনেকে তরুণীর প্রশংসা করলেও বেশিরভাগ ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে এই ঘটনাকে ‘নির্বুদ্ধিতার পরিচয়’ বলে মন্তব্য করেছেন।


সূত্র : আনন্দবাজার

একাত্তর/এসএ

ইদানীং পর্দায় খুব একটা দেখা না গেলেও, একটা সময়ে ভারতের বিনোদন সাময়িকীগুলোতে জড় তুলতেন অভিনেত্রী জেরিন খান।
টিকটকে ফিরে আসছে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের শিল্পীরা। দুই পক্ষ প্রায় তিন মাসের দীর্ঘ বিরোধের পরে একটি নতুন চুক্তি করেছে। টিকটকে যারা ফিলে আসছেন তাদের মধ্যে রয়েছেন, টেইলর সুইফট, ড্রেক, অ্যাডেল,...
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। পরকীয়ার অভিযোগ, বয়সের ফারাক নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। তবে তাদের ভালোবাসার সামনে কোনো কিছুই বাধা হয়ে...
টলিউডে চলছে বিয়ের মৌসুম। একের পর এক তারকারা নিজের প্রিয়জনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এর মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী ও প্রযোজক এনা সাহার সিঁদুরদানের ভিডিও।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর