জায়েদ খান দেখা দিলেন টিক্কা খানের লুকে

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০২:৫৬ পিএম

ঢাকাই সিবনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান সোমবার (২২ নভেম্বর) গণমাধ্যমকে জানিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মাণাধীন বায়োপিক ‘বঙ্গবন্ধু’র সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এতে টিক্কা খানের চরিত্রে দেখা যাবে তাকে। এবার টিক্কা খানের লুকে হাজির হয়েছেন এই অভিনেতা।

১৯৪৭ সালে ভারতভাগের সময় মেজর পদে টিক্কা খান পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৬৯ সালে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন। টিক্কা খান ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালনকালে বালুচিস্তানের মতো নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপরও পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করেন, এজন্য জন্য তাকে 'বাংলার কসাই' বলা হয়। ১৯৭৩ সালে নিষ্ঠুরতার সঙ্গে বালুচিস্তানে বিদ্রোহ দমনের নামে হত্যাযজ্ঞ চালনার জন্য 'বালুচিস্তানের কসাই' হিসেবেও টিক্কা খান কুখ্যাতি অর্জন করেন।

টিক্কা খানের চরিত্রটি করার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছেন জায়েদ। প্রকাশ করেছেন নিজের নতুন লুক। এ বায়োপিকে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে মাত্র ১ টাকা নেবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতা।

এ প্রসঙ্গে জায়েদ খান গণমাধ্যমে বলেন, 'আমি মুম্বাইতে সিনেমাটিতে অভিনয়ের জন্য অডিশন দিয়ে এসেছি। সেখানেই আমার পোশাকের মাপ নেওয়া হয়েছে। আমি এই চলচ্চিত্রে টিক্কা খানের চরিত্রে অভিনয় করব। বঙ্গবন্ধুর বায়োপিকের মতো এমন স্বপ্নের প্রোজেক্টের অংশ হতে পেরে আমি অনেক আনন্দিত’

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত।

মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে। তার আগে কিছুদিনের মধ্যে সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: রুটিন দেখতে ভুল, এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

উল্লেখ্য, বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে অভিনয় করছেন।


একাত্তর/এসএ

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের সম্পর্কের রসায়ন আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে। গুঞ্জন উঠেছে, এই জুটি ইতিমধ্যেই গোপনে বাগদান সেরে ফেলেছেন এবং ২০২৬ সালে বিয়ের পিঁড়িতে...
সম্প্রতি মুক্তি পাওয়া রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর' সিনেমাটির সমাপ্তি যেখানে হয়েছে, সেখান থেকেই শুরু হতে চলেছে এক ভয়ংকর রক্তের ইতিহাস।
আমেরিকার নিউইয়র্কে প্রাক্তন প্রেমিক এবং এক বান্ধবীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আলিয়া ফাখরি।
পাকিস্তানের টিভি নাটক অভিনেত্রী খুশবু খানকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এতে শোকের ছায়া নেমেছে দেশটির শোবিজ অঙ্গনে। একের পর এক দুঃসংবাদ বিনোদন অঙ্গনে।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর