বোন আলিয়া সঙ্গে সম্পর্ক রাখতেন না নার্গিস ফাখরি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম

আমেরিকার নিউইয়র্কে প্রাক্তন প্রেমিক এবং এক বান্ধবীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আলিয়া ফাখরি। এ ঘটনা আমেরিকায় হলেও এটি ভারতজুড়ে শিরোনাম হচ্ছে। কারণ গ্রেপ্তার আলিয়া বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরির বোন। 

তবে নার্গিস দাবি করেছেন, বোন আলিয়া ফাখরির সঙ্গে গত ২০ বছর ধরে তার কোন যোগাযোগ নেই। খুনের শিকার আলিয়ার প্রেমিকা এবং বান্ধবীকে তিনি চেনেন না, নামও শুনেননি।  দুই খুনের অভিযোগে গ্রেপ্তার হয়ে আলিয়া বর্তমানে জেলে আছেন। কুইন্স আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আলিয়ার বড় বোন নার্গিস এখনও দুই খুনের বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য দেননি।  তবে তাদের মা তার মেয়ের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি মনে করি না সে কাউকে মেরে ফেলবে। সে এমন এক মানুষ, যে সবার যত্ন নিতো। 

জোড়া খুনের ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের কুইন্সে। সোমবার সকালে আলিয়া একটি বাড়ির গ্যারেজে গিয়ে চিৎকার করে বলতে থাকেন, আজকে তোমাদের সবাইকে মরতে হবে। শব্দ পেয়ে একজন প্রত্যক্ষদর্শী এসে দেখেন সেই বাড়ির গ্যারেজে আগুন লেগে গেছে। একটি ডাস্টবিনে আগুন দেয়া হয়। 

এ সময় বাড়ির ভেতরে আলিয়ার সাবেক প্রেমিক এডওয়ার্ড জ্যাকবস ঘুমাচ্ছিলেন ও তার বান্ধবী আনাস্তাসিয়া এটিয়েন আগুনের ধোঁয়া দেখে নিচে আসেন। তবে তিনি জ্যাকবসকে উদ্ধার করতে আবারও বাড়ির ভেতরে ফিরে যান। তারা দুইজনই অতিরিক্ত তাপ এবং ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে মারা যান।

এ ঘটনায় আলিয়া ফাখরিকে গ্রেপ্তার করা হয়। দোষী সাব্যস্ত করা হলে, তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

জ্যাকবসের মা বলেছেন যে, এক বছর আগে তার ছেলে আলিয়াকে ছেড়ে দেয় এবং আলিয়া সে কারণে ক্ষুব্ধ ছিলেন। আলিয়া এখন জেলবন্দি আছেন। কুইন্স আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।

আলিয়া ফাখরি তার বোন নার্গিসের সাথে নিউইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। তারা দু’জনেই পাকিস্তানি বাবা এবং চেক মায়ের সন্তান, যদিও নার্গিস-আলিয়া যখন ছোট, তখনই তাঁদের বাবা-মার বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। বলিউড সিনেমা ‘রকস্টার’ নার্গিসকে তারকা খ্যাতি এনে দেয়। 

এআরএস
সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, কান্ট্রি মিউজিকের কিংবদন্তি রানি এবং মানবতাবাদী অনুকরণীয় ব্যক্তিত্ব ডলি পার্টন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের...
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার রক্ষায় যারা বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন, সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন দেশের শোবিজ তারকারা। সামাজিক মাধ্যম থেকে শুরু করে...
বর্তমান সময়ে কলকতার অন্যতম ব্যস্ত অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন। চলতি মাসে তাঁর অভিনীত সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’ মুক্তি পেতে চলেছে। গত এক বছরে তথাকথিত বাণিজ্যিক ছবির...
পর্দার গ্ল্যামার আর কড়া লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততার মাঝেও নিজের দীর্ঘদিনের এক প্রতিশ্রুতি রক্ষা করলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। দীর্ঘ ছয় বছরের কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের পর তিনি এখন...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর