আবারও চর্চার তুঙ্গে হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের সম্পর্কের রসায়ন আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে। গুঞ্জন উঠেছে, এই জুটি ইতিমধ্যেই গোপনে বাগদান সেরে ফেলেছেন এবং ২০২৬ সালে বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করছেন। কিন্তু এই জুটির ভবিষ্যৎ নিয়ে জ্যোতিষীদের ভিন্ন ভিন্ন মত ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

সম্প্রতি নাদিয়া খানের উপস্থাপনায় জনপ্রিয় মর্নিং শো ‘রাইজ অ্যান্ড শাইন’-এ উপস্থিত হয়ে জ্যোতিষী সামিয়া খান এক বিস্ফোরক দাবি করেন। 

হানিয়ার জন্মছক ও রাশিফল বিশ্লেষণ করে তিনি বলেন, ২০২৬ সাল হানিয়ার বিয়ের জন্য মোটেও অনুকূল নয়। তার মতে, এই সময়ে বিয়ে করলে সম্পর্কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা রয়েছে এবং এর প্রভাব তার ব্যক্তিগত ও পেশাগত- উভয় জীবনেই নেতিবাচকভাবে পড়তে পারে। 

তাই জ্যোতিষী সামিয়া আপাতত ক্যারিয়ারে মনোনিবেশ করতে হানিয়া আমির পরামর্শ দিয়েছেন। সামিয়া খানের সুরের সাথে অমিল পাওয়া গেছে অন্য জ্যোতিষীদের বক্তব্যে। 

পাকিস্তানের আরকে তারকা জ্যোতিষী কিরণ চৌধুরী দাবি করেন, অতীতে হানিয়ার বিচ্ছেদের বিষয়ে তার করা ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছিল। তবে এবার তিনি কিছুটা ইতিবাচক সুরে জানান, হানিয়া হয়তো পুরনো সম্পর্কেই ফিরে যাবেন এবং চলতি বছরের মধ্যেই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।

জ্যোতিষী আলী মুহাম্মদের মতে, হানিয়ার জীবনে প্রেম থাকলেও অদূর ভবিষ্যতে বিয়ের কোনো জোরালো সম্ভাবনা তিনি দেখছেন না।

হানিয়া ও আসিমের সম্পর্কের শুরু ২০১৮ সালে। দীর্ঘ দুই বছর প্রেমের পর ২০২০ সালে তাদের বিচ্ছেদ ঘটে, যা নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়েছিল। পরবর্তীতে আসিম আজহার অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান করলেও ২০২৫ সালের জুনে সেই সম্পর্কটি ভেঙে যায়। মেরুবের সাথে আসিমের বিচ্ছেদের পর থেকেই হানিয়া ও আসিমকে নিয়ে আবারও নতুন করে জল্পনা শুরু হয়।

এত আলোচনা ও ভবিষ্যদ্বাণীর পরও এখন পর্যন্ত হানিয়া বা আসিম পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এমনকি তাদের ঘনিষ্ঠজন বা টিম থেকেও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় জুটির কাছ থেকে সরাসরি কোনো খবর শোনার জন্য। 

একাত্তর/এসি
সম্প্রতি মুক্তি পাওয়া রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর' সিনেমাটির সমাপ্তি যেখানে হয়েছে, সেখান থেকেই শুরু হতে চলেছে এক ভয়ংকর রক্তের ইতিহাস।
আমেরিকার নিউইয়র্কে প্রাক্তন প্রেমিক এবং এক বান্ধবীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আলিয়া ফাখরি।
পাকিস্তানের টিভি নাটক অভিনেত্রী খুশবু খানকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এতে শোকের ছায়া নেমেছে দেশটির শোবিজ অঙ্গনে। একের পর এক দুঃসংবাদ বিনোদন অঙ্গনে।
দেশের সীমানা পেরিয়ে এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো বাংলাদেশের সিনেমা ‘মোনা: জ্বীন-২’। লাহোর, করাচি, ইসলামাবাদসহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবিটি।...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর