পার্টিতে নিয়ে অভিনেত্রীকে হত্যার অভিযোগ

আপডেট : ১১ জুন ২০২৪, ১০:১০ পিএম

পাকিস্তানের টিভি নাটক অভিনেত্রী খুশবু খানকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এতে শোকের ছায়া নেমেছে দেশটির শোবিজ অঙ্গনে। একের পর এক দুঃসংবাদ বিনোদন অঙ্গনে। ভারতের অভিনেত্রী নূর মালবিকা দাসের আকস্মিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই পাকিস্তানে খুশবু হত্যা!

পাকিস্তান গণমাধ্যম সামা নিউজের তথ্যমতে, সোমবার নওশেরা জেলার ওয়াপদা কলোনি এলাকায় একটি ফসলের মাঠ থেকে অভিনেত্রী খুশবুর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে খুশবুর ভাই একটি হত্যা মামলা দায়ের করেছেন। এরই মধ্যে ওই দুই সন্দেহভাজন শওকত ও ফালাক নিয়াজকে আটক করেছে পুলিশ।

পুলিশের মনে করছে, অভিনেত্রী খুশবু যে অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানেই উপস্থিত ছিলো ওই সন্দেহভাজন ব্যক্তিরা। যদিও খুশবুকে অন্য এক জায়গায় নিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর ফসলের খেতে মরদেহ ফেলে রেখেছিল । এ ঘটনায় আলামত সংগ্রহ করে শুরু হয়েছে তদন্ত । এদিকে অভিনেত্রীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় ‘সামা নিউজ’।

খুশবুর ভাইয়ের অভিযোগ, অভিযুক্তরা শুধু তাদের আয়োজিত অনুষ্ঠানেই খুশবু খানকে কাজে নিতে বাধ্য করার চেষ্টা করে আসছিল এবং তাকে ইন্ডাস্ট্রিও ছেড়ে দিতে বলেছিল। কিন্তু তাতে রাজি হননি তার বোন খুশবু। তাদের শর্তে রাজি না হওয়ায় অভিযুক্ত ব্যক্তিদের একটি পার্টিতে যেতে খুশবুকে জোর করা হয়। সেখানে নিয়ে পরিকল্পনামাফিক  টিভি নাটক ‘পশতু’ অভিনেত্রী খুশবুকে হত্যা করা হয়।

খুশবু খান পাকিস্তানের টেলিপর্দা, সিনেমা এবং নাট্যমঞ্চের একজন বড় তারকা । পশতু ভাষার নাটকে অভিনয়ের জন্য তিনি বেশি জনপ্রিয়তা লাভ করেন।

এনএন
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর