ফোনালাপের বিষয়ে ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২:৪৫ পিএম

চিত্রনায়িকা নায়িকা মাহিয়া মাহি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ঢালিউড তারকা মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ ডিসেম্বর) রাতে মিন্টু রোডে অবস্থিত গোয়েন্দা কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের বিষয়টি স্বীকার করেছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। 

সোমবার রাত ১১টার দিকে তিনি গণমাধ্যমকে বলেন, তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এবং চিত্রনায়িকা মাহির যে ফোনালাপের সঙ্গে অভিনেতা ইমনের সংশ্লিষ্টতা রয়েছে। প্রতিমন্ত্রী যখন ফোন করেন তখন ফোন রিসিভ করেন ইমন। তারপর প্রতিমন্ত্রীর সঙ্গে ইমন এবং মাহির কথোপকথন হয়। এই কথোপকথন ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

তিনি আরও বলেন, মাহি এই মুহূর্তে ওমরার জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তাই প্রাথমিকভাবে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ কারণে ইমনকে ডিবি কার্যালয়ে ডেকেছিলাম। উনি ফোনালাপের এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী তার সঙ্গে ডিবি কর্মকর্তাদের কথা হয়। প্রাথমিকভাবে তার কোনো ইল মোটিভ (খারাপ উদ্দেশ্য) পাওয়া যায়নি। রাত সাড়ে ১০টার দিকে তিনি ডিবি কার্যালয়ে ত্যাগ করেন। 

এক প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, মাহিয়া মাহি দেশে ফিরলে বিষয়টি নিয়ে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: ঢাকা টেস্টের চতুর্থ দিনে খেলা হবে ৮৬ ওভারের

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইমন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, প্রতিমন্ত্রী ফোন করে ক্ষোভ প্রকাশ করছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছেন। মাহির সঙ্গে প্রতিমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন তাৎক্ষণিকভাবে তিনি বুঝতে পারেননি।

একাত্তর/এসএ

তাহলে কী শেষ পর্যন্ত বড় ঝামেলায় পড়তে যাচ্ছেন দেশের সিনেমা জগতের জনপ্রিয় নায়িকা পরীমনি। তার বিরুদ্ধে ঢাকার আশুলিয়ার বোট ক্লাবে এক ব্যবসায়ীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মামলা...
প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় রিমান্ড শেষে জামিন পেয়েছেন আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল।সোমবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এই আদেশ দেন।এদিন আসামি...
গ্রেপ্তারের পর চিত্রনায়িকা মাহিয়া মাহিকে সরাসরি গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রেজওয়ান আহমেদ বিষয়টি...
পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর