শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এফডিসিতে উৎসব

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৭:৪৪ পিএম

বিএফডিসি প্রাঙ্গণ এখন উৎসবমুখর। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছে ঢাকাই সিনেমার তারকারা। 

নেচে গেয়ে সেই উৎসবের মাঝেই নির্বাচন প্রস্তুতি সেরে নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন-নিপুন এবং জায়েদ-মিশা পরিষদের সমর্থক ও কর্মীরা। 

তবে শিল্পীদের এই নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগও রয়েছে। দু’পক্ষের উদ্দেশ্যই নির্বাচনে বিজয়ী হলে শিল্পী ও চলচ্চিত্রের জন্যে কাজ করা। 

এফডিসিতে গেলেই এখন চোখে পড়ে সাজসাজ রব। চারিদিকে ঝুলছে ব্যানার-ফেস্টুন। সেই সঙ্গে শিল্পী ও কলাকুশলীদের আনাগোনাও বেড়ে গেছে অনেক। 

দেখে বোঝার উপায় নেই এটি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, নাকি জাতীয় নির্বাচনের প্রচার। গেলোবারের নির্বাচনের প্রচার ও ফলাফলকে ঘিরেও ছিলো একই রকমের উত্তেজনা। 

গেলো দু’বারের বিজয়ী মিশা-জায়েদ প্যানেলের সাথে এবার লড়ছেন ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল। এবার দুই প্যানেলেই যোগ দিয়েছেন অনেক নতুন তারকা।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সহসভাপতি চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ডি এ তায়েব, সহ সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক পদে অভিনেত্রী শাহনূর।

আর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চিত্রনায়ক মামনুন হাসান ইমন। 

আরও পড়ুন: অপর্ণা সেনের বিরুদ্ধে বিজেপি'র এফআইআর

কোষাধ্যক্ষ পদে প্রার্থী অভিনেতা আজাদ খান। সদস্য পদে অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, নানাশাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, গাঙ্গুয়া ও সীমান্ত।

অন্যদিকে, মিশা-জায়েদ প্যানেলে সহসভাপতি ডিপজল ও রুবেল, সহসাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী।

দপ্তর ও প্রচার সম্পাদক জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন ফরহাদ।

আর, কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হচ্ছেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।

বিজয়ী হলে গেলো দুইবারের বিজয়ী প্যানেল যা করতে পারেনি তাই করতে চায় কাঞ্চন-নিপুন প্যানেল। অন্যদিকে মিশা-জায়েদ নিজেদের সফল দাবি করে আবারও জয়ের আশা করছে।

তবে, নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। সব কিছুর উত্তর মিলবে ২৮ জানুয়ারি। তবে বিজয়ীরা এফডিসির দুরবস্থা কাটাতে পারে কিনা সেটাই দেখার বিষয়।


একাত্তর/এসজে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিএফডিসিতে শুরু হওয়া ভোট চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। 
এফডিসিতে এফডিসি থেকে প্রতি মাসে আয় হয় ৪০ থেকে ৪৫ লাখ টাকা। আর কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক বেতন প্রায় এক কোটি ১৫ লাখ। মাস শেষে কর্মীদের বেতন মেটাতে প্রায় ৭০ লাখ টাকা খরচ হয়। সেই টাকা ভর্তুকির...
আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনীতি অঙ্গনের উৎসবের আমেজ লেগেছে বিনোদন জগতেও। রাজনীতিকদের পাশাপাশি শোবিজ জগতের তারকারাও কিনেছেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম।
বিএফডিসি। হবার কথা শুটিং। কিন্তু তা নয়। রিয়েলিটি শোর নামে হয়েছে পিকনিক। গেলো শুক্রবার, প্রায় চার হাজার মানুষের উপস্থিতিতে যেনো কমিউনিটি সেন্টারের রূপ পায় এফডিসির একটি গুরুত্বপূর্ণ ফ্লোর।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর