রিয়েলিটি শোর নামে বিএফডিসিতে পিকনিক

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৩:৪৩ পিএম

বিএফডিসি। হবার কথা শুটিং। কিন্তু তা নয়। রিয়েলিটি শোর নামে হয়েছে পিকনিক। গেলো শুক্রবার, প্রায় চার হাজার মানুষের উপস্থিতিতে যেনো কমিউনিটি সেন্টারের রূপ পায় এফডিসির একটি গুরুত্বপূর্ণ ফ্লোর। এই পিকনিক স্পষ্ট করে দিয়েছে; অতীত ঐতিহ্য আর সম্মান হারিয়ে ধুঁকছে এফডিসি। তবে সোচ্চার হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

পিকনিকের ঘটনায় বেজায় চটেছেন সিনিয়র চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। রিয়েলিটি শোর আড়ালে পিকনিকের এই আয়োজককে গরুর হাটের আয়োজন করতে বলছেন তিনি। কারণ, রিয়েলিটি শো এর নামে যদি চার হাজার মানুষের উপস্থিতিতে পিকনিকের আয়োজন করা যেতে পারে, তাহলে গরুর হাট নয় কেনো? কেনো কেপিআইভুক্ত এলাকায় পিকনিকের আয়োজন?

চলচ্চিত্র প্রযোজক ক্ষোভে ফেটে পরলেও একটুও টনক নড়েনি এফডিসি প্রশাসনের। বরং ঘটনা এড়িয়ে গেলেন প্রতিষ্ঠানটির হেড অব সেলস। গেল ১০ নভেম্বর বিকাশে টাকা লেনদেনের মাধ্যমে, জনপ্রতি ১০২০ টাকা করে রিয়েলিটি শো এর নামে পিকনিক আয়োজন করা হয়। যেখানে ছিলো নাচ, গান, গিফট, খাওয়াদাওয়াসহ সব ধরনের আয়োজন। কেনো কেপিআইভুক্ত এলাকায় এমন একটি আয়োজনের অনুমতি দেয়া হলো?

বিএফডিসির অতিরিক্ত পরিচালক (বিক্রয়) মো রফিকুল ইসলাম বলেন, অনেক আগে আয়োজকরা আবেদন করেছিলো। তারা রিয়েলিটি শো করবে বলে জানিয়েছিলো। আমরা জানতাম না তারা এমন আয়োজন করবে।

উত্তর না পাওয়া গেলেও, নির্মাতারা বলছেন, এফডিসি এখন সিনেমার উন্নয়নে নয়, অর্থনৈতিক উন্নয়নে জোর দিয়েছেন। গেলো তিনমাসে বিএফডিসিতে সিনেমার শুটিং হয়েছে মাত্র দুটি।

নির্মাতা অমিতাভ রেজা বলেন, এটা যদি সার্কাস বা পিকনিক করে পয়সা ইনকাম করতে চায়- আমাদের কিছু বলার নেই। যে পরিমাণ টাকা সরকার এর পেছনে ইনভেস্ট করেছে তা কোনো কাজেই আসছে না।

কেপিআইভুক্ত এলাকায় যেখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট ছাড়া সাধারণ মানুষের প্রবেশ নিষেধ সেখানে এমন আয়োজন আইন পরিপন্থি। তাই সোচ্চার চলচ্চিত্রের মানুষেরা।

ভবিষ্যতে এমন আয়োজনে কঠোর অবস্থানে যাবার হুঁশিয়ারি দেন চলচ্চিত্র নেতারা।

একাত্তর/আরএ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিএফডিসিতে শুরু হওয়া ভোট চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। 
এফডিসিতে এফডিসি থেকে প্রতি মাসে আয় হয় ৪০ থেকে ৪৫ লাখ টাকা। আর কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক বেতন প্রায় এক কোটি ১৫ লাখ। মাস শেষে কর্মীদের বেতন মেটাতে প্রায় ৭০ লাখ টাকা খরচ হয়। সেই টাকা ভর্তুকির...
বিএফডিসি প্রাঙ্গণ এখন উৎসবমুখর। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছে ঢাকাই সিনেমার তারকারা। নেচে গেয়ে সেই উৎসবের মাঝেই নির্বাচন প্রস্তুতি সেরে নিচ্ছেন...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর